Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল

Samsung Galaxy A57 মার্চে ভারতে লঞ্চের সময় 56,999 টাকা দাম রাখা হয়েছিল।

Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল

Photo Credit: Samsung

Samsung Galaxy A57 has a triple rear camera unit

হাইলাইট
  • Samsung Galaxy A57 এখন 12,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • অফলাইনে 7,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় ও 4,000 টাকা স্টোর ডিসকাউন্ট মিলছে
  • ফোনটি 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে
বিজ্ঞাপন

Samsung-এর আপার মিড-রেঞ্জ স্মার্টফোন কিনতে চাইলে দারুণ খবর। Galaxy A57 এখন বিরাট ছাড়ে বিক্রি হচ্ছে। মার্চের শেষে ভারতে লঞ্চের সময় যে দাম ছিল, এখন তার থেকে 12,000 টাকা সস্তায় কেনার সুযোগ। এই দামের মধ্যে কোনও লুকনো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নেই। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হল, এটি অনলাইন অফার নয়। অফলাইন দোকান ও রিটেল চ্যানেলগুলিতে 7,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় ও 5,000 টাকা স্টোর ডিসকাউন্ট হিসেবে দেওয়া হচ্ছে। ফলে দুই মাস না যেতেই ফোনটির দাম একলাফে 12,000 টাকা কমেছে।

Samsung Galaxy A57 বিক্রি হচ্ছে 12,000 টাকা ছাড়ে

টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে ডিসকাউন্টের বিষয়ে জানা গিয়েছে। Samsung Galaxy A57 5G মডেলের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 56,999 টাকায় বাজারে এসেছিল। কিন্তু ছাড়ের পর দাম এখন 44,999 টাকায় কমে এসেছে। ফোনটির 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনও বিক্রি হয়, যার দাম 62,499 টাকা। 

দেশজুড়ে সমস্ত রিটেল স্টোরে নাকি নির্দিষ্ট কোনও অঞ্চলে অফার প্রযোজ্য কিনা, তা স্পষ্টভাবে জানাননি সঞ্জু। প্রসঙ্গত, শুধুমাত্র Galaxy A57 অনলাইন প্রাইসের থেকে সস্তায় অফলাইন মার্কেটে বিক্রি হচ্ছে না। রিপোর্ট অনুসারে,নতুন লঞ্চ হওয়া Vivo X300 FE প্রায় 18,999 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। অনলাইনে 79,999 টাকা দাম হলেও, অফলাইনে 61,999 টাকায় কেনা সম্ভব।

Samsung Galaxy A57 অবশ্য অনলাইন প্ল্যাটফর্মেও মোটা অঙ্কের ছাড়ে বিক্রি হচ্ছে। Amazon ও Flipkart ই-কমার্স সাইটে ফ্ল্যাট 7,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তার উপর নির্বাচিত ক্রেডিট কার্ডে অতিরিক্ত ক্যাশব্যাক বা সরাসরি ছাড় থাকছে। তবে সব মিলিয়েও অফলাইন ছাড়ের থেকে কম।

স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ57 ফোনের সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে IP68 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং পাওয়া যায়। ফোনটি Exynos 1680 প্রসেসরে রান করে।

স্যামসাং-এর এই ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও শুট করতে সক্ষম।

Galaxy A57 মডেলে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক One UI 8.5 প্রি-ইনস্টলড করা আছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Bright display
  • Long software support
  • Good speakers
  • Decent performance
  • Bad
  • Camera performance could?ve been better
  • Expensive for what it offers
  • No upgrades in battery department
  • No microSD card support
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 2340x1080 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  2. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  3. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
  4. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  5. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  6. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
  7. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  8. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  9. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  10. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »