Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 মার্চ 2026 19:55 IST
হাইলাইট
  • Samsung Galaxy A37 ও A57 5G ট্রিপল 50MP ক্যামেরা সহ এসেছে
  • ফোনগুলি এআই সিলেক্ট ও অবজেক্ট ইরেজারের মতো AI ফিচার অফার করে
  • দুই ফোনেই সুপার AMOLED ডিসপ্লে ও 5,000mAh ব্যাটারি আছে

Samsung Galaxy A57 5G and Galaxy A37 5G have a 50-megapixel triple rear camera unit

Photo Credit: Samsung

Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। Galaxy S26 সিরিজের আদলে ফোনগুলির ডিজাইন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি জানিয়েছে, তাদের A সিরিজের নতুন ফোন 'অওসম ইন্টেলিজেন্স'-এর সাথে এসেছে, যা আসলে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সের সমষ্টি। উভয় ফোনের কমিউনিকেশন, নোটস, ফটো এডিটিং, এবং অনলাইন সার্চ টুলসে AI ব্যবহার হয়েছে। Galaxy A37 5G ও Galaxy A57 5G ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। দুই ফোনেই ক্যামেরা হার্ডওয়্যার এবং ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) আপগ্রেড করেছে কোম্পানি। স্যামসাং ছয়টি মেজর Android আপগ্রেড প্রদান করবে।

Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G দা

স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, Galaxy A37 5G মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 41,999 টাকা ও 47,499 টাকা। টপ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 52,999 টাকা। এটি অওসম ল্যাভেন্ডার, অওসম চারকোল, এবং অওসম গ্রেগ্রীন কালার অপশনে কেনা যাবে।

Galaxy A57 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 56,999 টাকা ও 62,499 টাকা রাখা হয়েছে। এটি অওসম নেভি, অওসম লিলিয়াক, ও অওসম আইসিব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনগুলি বর্তমানে অ্যামাজনে প্রি-অর্ডার বুক করা যাচ্ছে।

Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ37 5G ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও F/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। গ্যালাক্সি এ57 5G একই ক্যামেরা অফার করে। তবে এতে 8 মেগাপিক্সেলের পরিবর্তে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। স্যামসাং-এর দুই নতুন ফোনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Galaxy A37 5G ও Galaxy A57 5G ফোনে যথাক্রমে Exynos 1480 এবং Exynos 1680 প্রসেসর দেওয়া হয়েছে। সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট ব্রাইটনেস (সর্বোচ্চ) এবং ভিশন বুস্টার অফার করে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। উভয় ফোন IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে।

নতুন ফোনগুলি 5,000mAh ব্যাটারির সাথে এসেছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক One UI 8.5 প্রি-ইনস্টলড আছে। সংস্থা ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। উভয় মডেলে অবজেক্ট ইরেজার, বেস্ট ফেস, ফিল্টার, ও এডিট সাজেশনের মতো এআই ইমেজিং ফিচার্স আছে। এছাড়াও, ভয়েস ট্রান্সক্রিপশন, এআই সিলেক্ট, সার্কেল টু সার্চ, ও ভিডিও এডিটিং-এর জন্য অটো ট্রিম বৈশিষ্ট্য মিলবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks similar to the S series flagships
  • Quick charging
  • Decent battery life
  • Bad
  • Expensive for the hardware the phone has to offer
  • UI is riddled with ads
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 2340x1080 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Bright display
  • Long software support
  • Good speakers
  • Decent performance
  • Bad
  • Camera performance could?ve been better
  • Expensive for what it offers
  • No upgrades in battery department
  • No microSD card support
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 2340x1080 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  2. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  3. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  4. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  5. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
  6. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  7. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  8. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  9. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  10. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.