আকাশছোঁয়া র্যামের দামের কারণে প্রতি মাসেই বিভিন্ন মডেলের স্মার্টফোনের দাম বাড়াচ্ছে সংস্থাগুলি।
Photo Credit: Samsung
Samsung Galaxy A57 was launched in India in March, 2026
Samsung ফের দুটি জনপ্রিয় ফোনের দাম বাড়িয়েছে। চলতি সপ্তাহেই Galaxy M17 5G, Galaxy M17e 5G, Galaxy F17 5G, এবং Galaxy F70e 5G-এর মূল্যবৃদ্ধি করেছিল তারা। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি এবার ভারতের বাজারে Galaxy A57 ও Galaxy A37 5G-এর দাম বৃদ্ধি করেছে। গোটা বিশ্বজুড়ে রকেট গতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়তে শুরু করেছে। এআইয়ের তথ্যভান্ডার চালাতে মেমরি চিপের চাহিদা বিপুল বেড়ে বেড়েছে। একইসঙ্গে, র্যামের দাম ক্রমশ আকাশছোঁয়া হয়ে উঠছে। তাই ব্যবসায় লাভের অঙ্ক বজায় রাখতে প্রতি মাসেই এক-দুইবার করে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন মূল্য বাড়ছে।
টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy A57 মডেলের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা থেকে বেড়ে 59,999 টাকা হয়েছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 62,499 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 67,499 টাকা হয়েছে। টপ মডেলের দাম 5,000 টাকা বেড়ে গিয়েছে।
অন্য দিকে, Samsung Galaxy A37-এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা থেকে বেড়ে 43,999 টাকা হয়েছে। ফোনের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের নতুন দাম যথাক্রমে 50,499 টাকা ও 57,999 টাকা। আগে এদের মূল্য ছিল যথাক্রমে 47,499 টাকা ও 52,999 টাকা।
উল্লেখ্য, Samsung Galaxy M17 5G-এর 4 জিবি, 6 জিবি, এবং 8 জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,000, 2,000, ও 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। Galaxy F17 5G মডেলের 6 জিবি, ও 8 জিবি র্যাম অপশনের দাম যথাক্রমে 1,000 ও 2,000 টাকা বেড়েছে। Galaxy M17e 5G-এর 4 জিবি এবং 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট যথাক্রমে 1,000 ও 2,000 টাকা দামি হয়েছে।
Samsung Galaxy F70e 5G-এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 1,000 ও 2,000 টাকা বেড়েছে। এছাড়াও, গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S25 চলতি সপ্তাহেই 12,000 টাকা পর্যন্ত দামি হয়েছে।
Galaxy S25-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এখন সংস্থার ওয়েবসাইটে 84,999 টাকায় তালিকাভুক্ত আছে। ফোনের 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ 1.04,999 টাকায় লিস্টেড আছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় 12,000 টাকা বেশি। সঞ্জু চৌধুরির দাবি, 2026 সালের Q4 (অক্টোবর-ডিসেম্বর) এখনও পর্যন্ত স্মার্টফোনের ক্ষেত্রে সবচেয়ে দামি ত্রৈমাসিক হবে। ফলে পুজোর আগে সেলে ফোন সস্তায় পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999