Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল

Samsung Galaxy A57 ও Galaxy A37 নতুন ডিজাইন ও Exynos চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল

Photo Credit: Samsung

Samsung Galaxy A57 expected to succeed the Galaxy A56 (pictured)

হাইলাইট
  • Samsung Galaxy A57 ও A37-এর দাম ফাঁস একটি ভিডিও থেকে ফাঁস হয়েছে
  • উভয় স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে
  • Samsung ছয় বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দিতে পারে
বিজ্ঞাপন

Samsung ফেব্রুয়ারির শেষে ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজ লঞ্চ করেছে। এবার দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটকে নজরে রেখে তাদের Galaxy A লাইনআপকে রিফ্রেশ করছে। এই সিরিজের অধীনে দু'টি নতুন ফোন মার্চ 25 (বুধবার) ভারতে আসছে। সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি। তবে বিভিন্ন লিক এবং রিপোর্ট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy A57 এবং Galaxy A37 দুই দিন পরেই এ দেশে আসছে। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগেই দুই ফোনের দাম অনলাইনে ফাঁস হয়েছে। ইতিমধ্যেই ফোনগুলির কালার অপশন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy A57 ও Galaxy A37-এর দাম ফাঁস

স্মার্টফোনগুলির দাম একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হ্যান্ডস-অন ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, Galaxy A57 মডেলের 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম 12,490,000 ভিয়েতনামী ডং বা ভিএনডি (টাকার অঙ্কে প্রায় 44,000) হতে পারে। একই মেমরি কনফিগারেশনে Galaxy A37 কিনতে গেলে 10,009,000 ভিএনডি খরচ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 39,000 টাকা।

তবে মনে রাখা দরকার, এটি লোকাল প্রাইসিং। অর্থাৎ স্থানীয় বাজারের উপর ভিত্তি করে নির্ধারিত। তাই দেশ এবং অঞ্চল ভেদে দামে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। তুলনাস্বরূপ, পূর্বসূরী Galaxy A56 ও Galaxy A36-এর দাম যথাক্রমে 9,990,000 ভিএনডি (প্রায় 35,400 টাকা) এবং 8,290,000 ভিএনডি (প্রায় 29,400 টাকা) থেকে শুরু হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর মার্চে ভারতে লঞ্চ হওয়ার সময় Samsung Galaxy A56 মডেলের দাম 41,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস ভ্যারিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ছিল। আর Galaxy A36 ফোনের স্টার্টিং প্রাইস ছিল 32,999 টাকা। রিপোর্ট অনুসারে, উত্তরসূরী Galaxy A57 বিক্রি হবে চারকোল, আইসি ব্লু, গ্রে, লিলাক, ও নেভি কালার অপশনে।

অন্য দিকে, Samsung Galaxy A37 উপলব্ধ হবে হোয়াইট, চারকোল, গ্রেগ্রীন, ল্যাভেন্ডার, ও নেভি রঙে। স্পেসিফিকেশনের কথা বললে, Galaxy A57 মডেলে Exynos 1680 চিপসেট দেওয়ার সম্ভাবনা, যেখানে Galaxy A37 পেতে পারে Exynos 1480 প্রসেসর। উভয় ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, 4K 30fps ভিডিও রেকর্ডিং, 45W ফাস্ট চার্জিং, ও Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন থাকতে পারে। আশা করা হচ্ছে, সংস্থা ছয়টি মেজর OS আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  2. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  3. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  4. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  5. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
  6. Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়
  7. Vivo X300 Ultra ও X300 FE ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, ডুয়াল 200MP ক্যামেরায় কাঁপাবে বাজার
  8. মার্ক জাকারবার্গের কৃত্রিম মেধাচালিত ক্লোন বানাচ্ছে Meta, আসছে মানুষের ডিজিটাল ভার্সন
  9. 8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  10. Xiaomi Ice Cream: ফোন ছেড়ে এবার আইসক্রিম লঞ্চ করল শাওমি, দাম কত, খেতে কেমন জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »