কোথায় পাওয়া যাচ্ছে তিনটি রিয়ার ক্যামেরার এই Smasung স্মার্টফোন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 সেপ্টেম্বর 2018 11:12 IST
হাইলাইট
  • Samsung Galaxy A7 (2018) এর দাম 23,990 টাকা
  • HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 2,000 টাকা ছাড় পাবেন
  • ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা

Samsung Galaxy A7 2018 এর প্রধান বৈশিষ্ট্য ফোনের পিছনে তিনটি ক্যামেরা।

 

এই সপ্তাহেই ভারতে এসেছে Samsung Galaxy A7 (2018)। এই ফোনের প্রধান বৈশিষ্ট্য ফোনের পিছনে তিনটি ক্যামেরা। বৃহস্পতিবার বিক্রি শুরু হল Galaxy A7 (2018)। এই প্রথম কোন Samsung ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। ট্রিপল রিয়ার ক্যামেরা ছাড়াও Samsung Galaxy A7 (2018) তে রয়েছে 6 ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে, 24 MP ফ্রন্ট ক্যামেরা ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সান্সার আর ডলবি অ্যাটম টেকনোলজি। ভারতে অনলাইনে Flipkart, কোম্পানির অনলাইন স্টোর ও Samsung অপেরা হাউজ থেকে কেনা যাবে এই স্মার্টফোন।

Samsung Galaxy A7 (2018) দাম ও লঞ্চ অফার

4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Samsung Galaxy A7 (2018) এর দাম 23,990 টাকা। অন্যদিকে 6GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 28,990 টাকা। আপাতত অনলাইনে Flipkart, কোম্পানির অনলাইন স্টোর ও Samsung অপেরা হাউজ থেকে এই ফোন কেনা যাবে। শুক্রবার থেকে অফলাইনে Samsung Galaxy A7 (2018) বিক্রি শুরু করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে Galaxy A7 (2018)।

লঞ্চ অফারে HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Samsung Galaxy A7 (2018) কিনলে 2,000 টাকা ছাড় পাবেন।

Samsung Galaxy A7 (2018) স্পেসিফিকেশান

ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Samsung  Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার, একটি 8MP সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে 24MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Samsung  Galaxy A7 (2018) এ রয়েছে  4G VoLTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, ANT+, NFC, GPS, GLONASS, Beidou আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Vivid display
  • Versatile cameras
  • Bad
  • Low-light camera performance could be better
  • Software bloat
 
KEY SPECS
Display 6.00-inch
Processor 2.2GHz octa-core
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android 8.0
Resolution 1080x2220 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
  2. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  3. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
  4. Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
  5. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  6. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  7. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  8. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  9. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  10. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.