বৃহস্পতিবার বিক্রি শুরু হল Galaxy A7 (2018)। এই প্রথম কোন Samsung ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। ট্রিপল রিয়ার ক্যামেরা ছাড়াও Samsung Galaxy A7 (2018) তে রয়েছে 6 ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে, 24 MP ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy A7 2018 এর প্রধান বৈশিষ্ট্য ফোনের পিছনে তিনটি ক্যামেরা।
এই সপ্তাহেই ভারতে এসেছে Samsung Galaxy A7 (2018)। এই ফোনের প্রধান বৈশিষ্ট্য ফোনের পিছনে তিনটি ক্যামেরা। বৃহস্পতিবার বিক্রি শুরু হল Galaxy A7 (2018)। এই প্রথম কোন Samsung ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। ট্রিপল রিয়ার ক্যামেরা ছাড়াও Samsung Galaxy A7 (2018) তে রয়েছে 6 ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে, 24 MP ফ্রন্ট ক্যামেরা ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সান্সার আর ডলবি অ্যাটম টেকনোলজি। ভারতে অনলাইনে Flipkart, কোম্পানির অনলাইন স্টোর ও Samsung অপেরা হাউজ থেকে কেনা যাবে এই স্মার্টফোন।
4GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Samsung Galaxy A7 (2018) এর দাম 23,990 টাকা। অন্যদিকে 6GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 28,990 টাকা। আপাতত অনলাইনে Flipkart, কোম্পানির অনলাইন স্টোর ও Samsung অপেরা হাউজ থেকে এই ফোন কেনা যাবে। শুক্রবার থেকে অফলাইনে Samsung Galaxy A7 (2018) বিক্রি শুরু করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে Galaxy A7 (2018)।
লঞ্চ অফারে HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Samsung Galaxy A7 (2018) কিনলে 2,000 টাকা ছাড় পাবেন।
ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Samsung Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার, একটি 8MP সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে 24MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy A7 (2018) এ রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, ANT+, NFC, GPS, GLONASS, Beidou আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications