Samsung Galaxy F17 5G স্মার্টফোনে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy F17 5G নিও ব্ল্যাক এবং ভেলভেট পপ কালার অপশনে উপলব্ধ
Samsung Galaxy F17 5G জল্পনার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। স্মার্টফোনটির সুপার AMOLED স্ক্রিনে ড্রপ ও স্ক্র্যাচ প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে। IP54 রেটিং থাকার কারণে এটি জল ও ধুলো থেকে সীমিত পরিমাণে সুরক্ষা প্রদান করবে। Samsung Galaxy F17 5G তার দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের সৌজন্যে সাড়া ফেলেছে। এটি ছয়টি জেনারেশনের Android আপগ্রেড এবং ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি প্রদান করেছে স্যামসাং। 7.55 মিমি পাতলা এই ফোনে Google Gemini, সার্কেল টু সার্চের পাশাপাশি একাধিক গ্যালাক্সি AI ফিচার্স রয়েছে।
Samsung Galaxy F17 5G এর দাম ভারতে 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেল 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। অন্যদিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 15,999 টাকা রাখা হয়েছে। এটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, Flipkart, ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাচ্ছে। ফোনটি নিও ব্ল্যাক এবং ভেলভেট পপ কালার অপশনে উপলব্ধ।
Samsung Galaxy F17 5G এর সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন (2340x1080 পিক্সেল), 90 হার্টজ রিফ্রেশ রেট, ও 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনটি শক্তিশালী গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। হ্যান্ডসেটটিতে 2.4 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Exynos 1330 প্রসেসর আছে৷ ফোনটি সর্বোচ্চ 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে৷ ফোনটি স্যামসাং ওয়ালেটের পাশাপাশি ট্যাপ ও পে ফিচার সাপোর্ট করে।
ছবি ও ভিডিও তোলার জন্য, স্যামসাং গ্যালাক্সি এফ17 5G-এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে৷ সিস্টেমটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
Samsung Galaxy F17 5G ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটিং রয়েছে। এই নতুন স্মার্টফোনে 25 ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি জানিয়েছে যে, নতুন মডেলটি ছয়টি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং টানা ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale