Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 অক্টোবর 2026 12:05 IST
হাইলাইট
  • Samsung Galaxy F70 5G ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 18
  • এই ফোনে sAMOLED ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে
  • Samsung Galaxy F70 5G-এর দাম 20,000 টাকার কম হবে

Samsung Galaxy F70 5G features an FHD+ 120Hz sAMOLED display

Photo Credit: Samsung

Samsung Galaxy F70 5G ভারতে লঞ্চ হচ্ছে আগামী অক্টোবর 18। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন 20,000 টাকার নিচে আসবে বলে ইঙ্গিত করা হয়েছে। এটি স্লিম ডিজাইন, উন্নত ডিসপ্লে, একাধিক ক্যামেরা, এবং আকর্ষণীয় সব ফিচার্স দিয়ে সজ্জিত থাকবে। Galaxy F70 5G যে স্পেসিফিকেশন অফার করবে, তা এক কথায় অবিশ্বাস্য। কুড়ি হাজার টাকার মধ্যে sAMOLED ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা, ও Corning Gorilla Glass Victus প্রোটেকশন মিলবে স্যামসাং কোম্পানির আসন্ন ফোনে। এটি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতের বাজারে বিক্রি হবে।

Samsung Galaxy F70 5G দাম ও স্পেসিফিকেশন

ফ্লিপকার্টে প্রকাশিত টিজারে Samsung Galaxy F70 5G মডেলের শুরুর দাম 1X, XXX টাকা দেখানো হয়েছে। অর্থাৎ, দাম 20,000 টাকার কম হবে। এটি 19,999 টাকায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও জানানো হয়নি। ফোনটি ভিভিড ভায়োলেট ও বোল্ড ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

Advertisement

স্যামসাং গ্যালাক্সি এফ70 5G এর বডি 7.5 মিমি পুরু হবে। একে সেগমেন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে দাবি করা হচ্ছে। ফোনের জন্য লাইভ থাকা মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, এটি 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে।

Samsung Galaxy F70 5G ফোনের পিছনে OIS-সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। নতুন হ্যান্ডসেটে ভয়েস ফোকাস, সার্কেল টু সার্চ, ও NFC ফিচার পাওয়া যাবে।

ডিভাইসটি রান করবে Exynos 1330 প্রসেসরে। এটি মিড-রেঞ্জ 5G প্রসেসর, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হয়েছে। চিপটির পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। বর্তমানে 20,000 বা 25,000 টাকার নিচে প্রায় সমস্ত ফোনে Unisoc T8200/T8300 অথবা Dimensity 6300/6400 প্রসেসর ব্যবহার করা হচ্ছে। সামগ্রিক পারফরম্যান্স, মেমোরি ব্যান্ডইউথ, ও গ্রাফিক্স ক্ষমতার দিক থেকে Exynos 1330 অনেকটা এগিয়ে।

Advertisement

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি পাওয়া যাবে। যার সঙ্গে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। প্রসঙ্গত, 2025 সাল থেকেই স্মার্টফোনের দাম ক্রমশ বেড়ে চলেছে। AI পরিকাঠামোর জন্য মেমরি ও স্টোরেজের চাহিদা বৃদ্ধি ও সরবরাহে ঘাটতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

উৎপাদন খরচ কমাতে নির্মাতারা বাজেট ফোনগুলির স্পেসিফিকেশন LCD ডিসপ্লে ও সিঙ্গেল রিয়ার ক্যামেরায় নামাতে বাধ্য হচ্ছে। এই আবহে Samsung Galaxy F70 5G বেশ আকর্ষণীয় বৈশিষ্ট্যের সঙ্গে বাজারে আসছে। ফলে ক্রেতাদের সামনে বড় সুযোগ তৈরি হতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.