17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে

Samsung Galaxy F70 5G সেলের প্রথম দিন 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কেনা যাচ্ছে।

17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে

Photo Credit: Samsung

Samsung Galaxy F70 5G has a 13-megapixel selfie camera

হাইলাইট
  • Samsung Galaxy F70 5G ফার্স্ট সেলে 17,999 টাকায় কেনা যাবে
  • এটি sAMOLED ডিসপ্লে ও OIS ক্যামেরার সঙ্গে এসেছে
  • Samsung Galaxy F70 5G নো-কস্ট EMI অপশনেও পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

রবিবার ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy F70 5G। আর আজ মঙ্গলবার নতুন ফোনটির বিক্রি আরম্ভ হয়েছে। সেলের প্রথম দিন স্যামসাংয়ের নতুন বাজেট স্মার্টফোন 18,000 টাকার কমে যাবে। এই দামে এমন পাতলা ডিজাইন, উন্নত ডিসপ্লে, একাধিক ক্যামেরা, ও ফিচার্স অন্য কোনও এন্ট্রি-লেভেল মডেলে নেই বললেই চলে। Samsung Galaxy F70 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা, Super AMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass Victus-এর সঙ্গে এসেছে। ডিভাইসটি Exynos 1330 প্রসেসর , NFC, IP54 রেটিং, ও সার্কেল টু সার্চ ফিচার দিয়ে সজ্জিত। ফোনটি 7.55 মিমি পুরু।

Samsung Galaxy F70 5G দাম ও অফার

ভারতের বাজারে Samsung Galaxy F70 5G-এর দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 22,999 টাকা রাখা হয়েছে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে। ক্রেতারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। ফলে ফোনের স্টার্টিং প্রাইস 17,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে দামে মেটালে 1,150 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই দুই কার্ডের পাশাপাশি ICICI (1,000 টাকা ছাড়), HDFC, SBI, Axis, Kotak Mahindra, HSBC, Indusind, ও Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অপশন দেওয়া হচ্ছে। ফোনটি ভিভিড ভায়োলেট ও বোল্ড ব্ল্যাক রঙে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy F70 5G-তে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি  90 হার্টজ রিফ্রেশ রেট, 16 মিলিয়ন কালার, 387 PPI পিক্সেল ডেনসিটি, ও FHD+ রেজোলিউশন (2340 x 1080 পিক্সেল) অফার করে। স্ক্রিন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।

স্যামসাং গ্যালাক্সি এফ70 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

ডিভাইসটি Exynos 1330 প্রসেসরে রান করে। এই 5G চিপসেট 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হয়েছে এবং পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই নতুন স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি আছে, যা 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 15 ভিত্তিক One UI 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »