11,999 টাকা দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার Samsung 5G ফোনের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ফেব্রুয়ারি 2026 21:08 IST
হাইলাইট
  • Samsung Galaxy F70e 5G ছয় বছর Android আপডেট পাবে
  • এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে এসেছে
  • ফোনের ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে

Samsung Galaxy F70e 5G will receive six years of OS upgrades and security updates

Photo Credit: Samsung

Samsung Galaxy F70e 5G গত সোমবার ভারতে রিলিজ হয়েছিল। আজ মঙ্গলবার থেকে এই বাজেট ফোনের শুরু হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটির Galaxy F70 সিরিজের প্রথম মডেল যা পাওয়ারফুল 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। কোম্পানি ফার্স্ট সেলে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। পাশাপাশি 1,600 টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ৷ ফোনে ছ'টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে স্যামসাং। এই নতুন হ্যান্ডসেটে ভিগান লেদারের ব্যাক প্যানেল, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Dimensity 6300 চিপসেট, ও Android 16 আছে।

Samsung Galaxy F70e 5G দাম ও অফার

Samsung Galaxy F70e 5G ভারতে দুইটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 12,999 টাকা। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 14,499 টাকা খরচ হবে। Flipkart SBI ও Flipkart Axis ক্রেডিট কার্ডে লেনদেন করলে 1,600 টাকা ক্যাশব্যাক মিলবে।

Advertisement

এছাড়াও, এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক, ও ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। ফলে বেস মডেলের দাম 11,999 টাকায় নেমে আসবে। ফোনটি ফ্লিপকার্ট, স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর, ও নির্বাচিত রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। এটি লাইমলাইন গ্রীন এবং স্পটলাইট ব্লু কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy F70e 5G ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন 

স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5G এর সামনে একটি 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600) পিক্সেল), 16 মিলিয়ন কালার, এবং 800 নিট পিক ব্রাইটনেস অফার করে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা + 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা আছে। সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা৷ ব্যাক ক্যামেরায় হাইপারল্যাপস, নাইট, প্যানোরামা, পোট্রেট, প্রো, এবং স্লো মোশনের মতো বৈশিষ্ট্য আছে।

Samsung Galaxy F70e 5G প্রসেসর, ব্যাটারি, অন্যান্য  ফিচার্স

নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি 5G চিপসেট, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। মাইক্রোএসডি কার্ড দিয়ে ইন্টার্নাল স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে 

Advertisement

নতুন স্যামসাং ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, Knox ভল্ট, Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন, হাইব্রিড ডুয়াল সিম, 3.5 মিমি অডিও জ্যাক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.