লঞ্চ হল Samsung-এর ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 ফেব্রুয়ারি 2019 15:20 IST
হাইলাইট
  • এই ফোনে থাকছে দুটি ডিসপ্লে
  • বাইরে থাকছে একটি 4.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকছে একটি 7.3 ইঞ্চি ফ্লেক্সিবেল AMOLED ডিসপ্লে

এপ্রিল মাসে বিক্রি শুরু হবে Samsung Galaxy Fold

কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করল Samsung। নতুন এই ফোনের নাম Galaxy Fold। গত বছর নভেম্বরে প্রথম এই ফোনে স্টেজে দেখিয়েছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনে থাকছে দুটি ডিসপ্লে। বাইরে থাকছে একটি 4.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে। আর ফোনের ভিতরে থাকছে একটি 7.3 ইঞ্চি ফ্লেক্সিবেল AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। 2019 সালের এপ্রিল মাসে বিক্রি শুরু হবে এই ডিভাইস। তবে ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে, জানায়নি Samsung।

Galaxy Fold ডিভাইসে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তির ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে ব্যবহার করেছে Samsung। ভাঁজ করে সহজেই পকেটে রাখা যাবে Galaxy Fold। ফোনের মধ্যে একটি শক্তপোক্ত কব্জা ব্যবহার হয়েছে। সেখান থেকেই ভাঁজ হবে এই ডিভাইস।

Samsung Galaxy Fold এর দাম

26 এপ্রিল থেকে নির্বাচিত কিছু দেশে বিক্রি শুরু হবে Samsung Galaxy Fold। 1980 মার্কিন ডলার (প্রায় 1,41,300 টাকা) দামে পাওয়া যাবে এই ফোন। ভারটি আলাদা রঙে পাওয়া যাবে Galaxy Fold।

 

 

Samsung Galaxy Fold স্পেসিফিকেশান

Samsung Galaxy Fold ফানে থাকছে Snapdragon 855 চিপসেট। এই ফোনের ভিতরে একটি 7.3 ইঞ্চি ফোল্ডেবেল ডিসপ্লে থাকছে। ফোনের বাইরে থাকছে একটি 4.6 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। থাকছে 12GB RAM আর 512GB স্টোরেজ। থাকছে দুটি আলাদা ব্যাটারি। মোট 4,380 mAh ব্যাটারি থাকছে এই ফোনে।

ছবি তোলার জন্য Samsung Galaxy Fold ফোনে থাকছে মোট 6 টি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেখানে থাকছে একটি 16 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। থাকছে ডুয়াল পিক্সেল প্রযুক্তি আর অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের ভিতরে থাকছে একটি 10 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। বাইরের ডিসপ্লের উপরে থাকছে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 
KEY SPECS
Display (Primary) 7.30-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4380mAh
OS Android Pie
Resolution 1536x2152 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!
  2. OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
  3. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  4. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  5. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  6. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  7. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  8. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  9. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  10. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.