6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 অক্টোবর 2025 19:57 IST
হাইলাইট
  • Samsung Galaxy M07 ছয় বছর Android OS আপগ্রেড পাবে
  • ফোনটিতে IP54 জলরোধী রেটিং রয়েছে
  • MediaTek Helio G99 প্রসেসর 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে

Samsung Galaxy M07 ছয়টি Android OS আপডেট পাবে

Photo Credit: Samsung

Samsung Galaxy M07 ভারতে 7,000 টাকারও কম দামে লঞ্চ হল। তবে লঞ্চের আগেই ফোনটি দাম ও সমস্ত স্পেসিফিকেশনের সঙ্গে Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছিল। যারা লো-বাজেটে ভাল কোয়ালিটির স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য নতুন মডেলটি দুর্দান্ত বিকল্প হতে পারে। Samsung Galaxy M07 সফটওয়্যার পলিসিতে বাজিমাত করেছ। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ছ'টি Android আপগ্রেড দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ Android 21 পর্যন্ত OS আপডেট পাবে। আবার 6 বছর সিকিউরিটি আপডেটেরও প্রতিশ্রুতি দিয়েছে। 7,000 টাকার নিচে দেশের বাজারে বিক্রিত অন্য কোনও বাজেট ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট নেই। এই মডেলে IP54 জলরোধী রেটিং এবং 4G মোবাইলে ব্যবহারের জন্য উপযুক্ত MediaTek Helio G99 প্রসেসর দেওয়া হয়েছে।

Samsung Galaxy M07 দাম

Samsung Galaxy M07-এর দাম ভারতে 6,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই ভেরিয়েন্টে উপলব্ধ। অ্যামাজন পে ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 5 শতাংশ ক্যাশব্যাক মিলবে। আবার SBI কার্ডের মাধ্যমে কিনলে করলে 325 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। হ্যান্ডসেটটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এবং Amazon থেকে গ্রে ও ব্ল্যাক কালার অপশনে কেনা যাচ্ছে।

Advertisement

Samsung Galaxy M07 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম07 একটি 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720x1,600) পিক্সেল), এবং 260 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটিতে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট ব্যবহার করেছে কোম্পানি। এটি 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যেতে পারে।

Samsung Galaxy M07-এর বডি IP54 সার্টিফায়েড। এই রেটিং হালকা বৃষ্টি বা জলের ছিটে এবং সীমিত পরিমাণে ধুলো থেকে কিছুটা সুরক্ষা প্রদান করবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি আছে যা 25W ফাস্ট তারযুক্ত (ওয়্যার্ড) চার্জিং সাপোর্ট করে। ফোনটি ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে।

ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যা f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ফোনটি 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.3, ও ইউএসবি টাইপ-সি পোর্টের সঙ্গে আসছে।

Advertisement

হ্যান্ডসেটটি Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর One UI কাস্টম সফটওয়্যারে চলে। স্যামসাং যে ছয়টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রদান করবে, সেই কথা প্রথমেই জানিয়েছি। সবশেষে, নতুন মডেলটি 7.66 মিমি পুরু ও ওজন 184 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.