Samsung Galaxy M17 5G স্মার্টফোনে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M17 5G ছয় বছর Android আপডেট পাবে
Samsung Galaxy M17 5G গত শুক্রবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ সোমবার, অক্টোবর 13 ফোনটির সেল শুরু হয়েছে। যারা কম বাজেটের মধ্যে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, ভাল ডিসপ্লে, ও চমৎকার ক্যামেরা সমেত স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য স্যামসাং-এর নতুন মডেলটি উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারে। এটি ছ'টি প্রজন্মের Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। এর সুপার AMOLED স্ক্রিনে পাওয়ারফুল Corning Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে 50 মেগাপিক্সেল নো-শেক ক্যামেরা, 7.55 মিমি স্লিম বডি, জেমিনাই লাইভ, সার্কেল টু সার্চের মতো ফিচার্স পাওয়া যাবে।
স্পেশাল লঞ্চ অফারের অধীনে Samsung Galaxy M17 5G এর দাম ভারতে 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাবেন। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 13,999 ও 15,499 টাকা। এটি অনলাইনে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট এবং Amazon থেকে কেনা যাচ্ছে।
ফোনটি মুনলাইট সিলভার ও স্যাফিয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। Amazon Pay ICICI, HDFC, SBI, ICICI ক্রেডিট কার্ড ও Bajaj Finserv কার্ডে 3 মাসের জন্য নো-কস্ট EMI অপশন অফার করছে কোম্পানি। মাসিক কিস্তিতে খরচ হবে 4,166 টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম17 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে।
হ্যান্ডসেটটির ব্যাকে অ্যান্টি-শেক ক্যামেরা থাকার ফলে হাত কাঁপলেও স্পষ্ট ছবি উঠবে। ফোনের সামনে নচ যুক্ত 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2340 x 1080 পিক্সেল), এবং 1100 নিট পিক ব্রাইটনেস কালার সাপোর্ট করে। এর স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।
এই ফোনে Exynos 1330 প্রসেসর ব্যবহার হয়েছে যা সর্বোচ্চ 8 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটিতে 25W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি আছে। পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ফোনটি Android 15-নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹40,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
DoT Warns of Up to Rs. 50 Lakh Fine, Up to 3 Years' Imprisonment for Fraudulent SIMs and IMEI Tampering