Samsung এর OIS ক্যামেরার ফোন মাত্র 12,499 টাকায়! কোথায় পাবেন জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 অক্টোবর 2025 17:04 IST
হাইলাইট
  • Samsung Galaxy M17 5G-এর বডি IP54 সার্টিফায়েড
  • স্মার্টফোনটি ছয় বছর Android OS আপডেট পাবে
  • এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে

Samsung Galaxy M17 5G ছয় বছর Android আপডেট পাবে

Photo Credit: Samsung

Samsung Galaxy M17 5G গত শুক্রবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ সোমবার, অক্টোবর 13 ফোনটির সেল শুরু হয়েছে। যারা কম বাজেটের মধ্যে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, ভাল ডিসপ্লে, ও চমৎকার ক্যামেরা সমেত স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য স্যামসাং-এর নতুন মডেলটি উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারে। এটি ছ'টি প্রজন্মের Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। এর সুপার AMOLED স্ক্রিনে পাওয়ারফুল Corning Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে 50 মেগাপিক্সেল নো-শেক ক্যামেরা, 7.55 মিমি স্লিম বডি, জেমিনাই লাইভ, সার্কেল টু সার্চের মতো ফিচার্স পাওয়া যাবে।

Samsung Galaxy M17 5G দাম ও অফার

স্পেশাল লঞ্চ অফারের অধীনে Samsung Galaxy M17 5G এর দাম ভারতে 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাবেন। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 13,999 ও 15,499 টাকা। এটি অনলাইনে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট এবং Amazon থেকে কেনা যাচ্ছে।

Advertisement

ফোনটি মুনলাইট সিলভার ও স্যাফিয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। Amazon Pay ICICI, HDFC, SBI, ICICI ক্রেডিট কার্ড ও Bajaj Finserv কার্ডে 3 মাসের জন্য নো-কস্ট EMI অপশন অফার করছে কোম্পানি। মাসিক কিস্তিতে খরচ হবে 4,166 টাকা।

Samsung Galaxy M17 5G ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম17 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে।

হ্যান্ডসেটটির ব্যাকে অ্যান্টি-শেক ক্যামেরা থাকার ফলে হাত কাঁপলেও স্পষ্ট ছবি উঠবে। ফোনের সামনে নচ যুক্ত 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2340 x 1080 পিক্সেল), এবং 1100 নিট পিক ব্রাইটনেস কালার সাপোর্ট করে। এর স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।

Advertisement

Samsung Galaxy M17 5G প্রসেসর, ব্যাটারি, সফটওয়্যার

এই ফোনে Exynos 1330 প্রসেসর ব্যবহার হয়েছে যা সর্বোচ্চ 8 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটিতে 25W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি আছে। পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ফোনটি Android 15-নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent design
  • Bright AMOLED display
  • NFC for digital payments
  • Bad
  • Performance needs some improvement
  • Wide-angle could be better
  • No charger in the box
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution ‎1,080x2,340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.