Samsung Galaxy M17 5G মাত্র 12,499 টাকায় লঞ্চ হল, দাম কম হলেও ক্যামেরা অসাধারণ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 অক্টোবর 2025 19:42 IST
হাইলাইট
  • Samsung Galaxy M17 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি ছয় বছর Android OS আপডেট পাবে
  • সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে

Samsung Galaxy M17 5G পাবে 2031 সাল পর্যন্ত Android Update

Photo Credit: Samsung

Samsung Galaxy M17 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এই বাজেট স্মার্টফোনে সুপার AMOLED স্ক্রিন এবং Corning Gorilla Glass Victus প্রোটেকশনের মতো ফিচার রয়েছে। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ফোনটিকে অন্যান্য বাজেট হ্যান্ডসেটের থেকে আলাদা করেছে। এটি ছয়টি Android সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান সংস্থা। 50 মেগাপিক্সেল নো-শেক ক্যামেরা থাকার কারণে হাত কাঁপলেও ছবি যেমন ঝাঁপসা হয় না, তেমনই ভিডিও মসৃণ থাকে। 7.55 মিমি স্লিম এই ফোনে জেমিনাই লাইভ এবং সার্কেল টু সার্চের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর বৈশিষ্ট্য পাওয়াা যাবে।

Samsung Galaxy M17 5G ডিসপ্লে স্পেসিফিকেশন

Samsung Galaxy M17 5G এর সামনে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন (2340x1080 পিক্সেল), 90 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1100 নিট পিক ব্রাইটনেস কালার সাপোর্ট করে। এর স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।

Samsung Galaxy M17 5G ক্যামেরা স্পেসিফিকেশন

ছবি ও ভিডিও তোলার জন্য, স্যামসাং গ্যালাক্সি এম17 5G-এর পিছনে ট্রিপল ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

Samsung Galaxy M17 5G প্রসেসর ও স্টোরেজ

হ্যান্ডসেটে সর্বোচ্চ 2.4 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Exynos 1330 প্রসেসর ব্যবহার হয়েছে। ফোনটি সর্বোচ্চ 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। মাইক্রোএসডি কার্ড 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি সাপোর্ট করে।

Samsung Galaxy M17 5G ব্যাটারি, চার্জিং, অন্যান্য ফিচার্স

Samsung Galaxy M17 5G ফোনটিতে 25W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটিং রয়েছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে। ডিভাইসটি Android 15-নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি ছয়টি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেট প্রদান করবে।

Samsung Galaxy M17 5G এর দাম

Samsung Galaxy M17 5G এর দাম ভারতে 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 13,999 ও 15,499 টাকা রাখা হয়েছে। এটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, Amazon, ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে অক্টোবর 13 থেকে কেনা যাচ্ছে। ফোনটি মুনলাইট সিলভার ও স্যাফিয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent design
  • Bright AMOLED display
  • NFC for digital payments
  • Bad
  • Performance needs some improvement
  • Wide-angle could be better
  • No charger in the box
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution ‎1,080x2,340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.