Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 অগাস্ট 2026 22:24 IST
হাইলাইট
  • Samsung Galaxy M17 ও Galaxy F70e 5G আরও দামি হয়েছে
  • Xiaomi Pad 8-এর দাম আবারও বাড়ানো হয়েছে
  • র‍্যাম ও মেমোরি চিপের ঘাটতির কারণে নিয়মিত মূল্যবৃদ্ধি হচ্ছে

Photo Credit: Samsung

স্মার্টফোন বা ট্যাবলেট কেনার পরিকল্পনা করছেন? ক্রেতাদের জন্য ফের বড় ধাক্কা এসে হাজির হয়েছে। Samsung তাদের বেশ কিছু ফোনের দাম বাড়িয়েছে। যার মধ্যে Galaxy M17 5G, Galaxy M17e 5G, Galaxy F17 5G, এবং Galaxy F70e 5G রয়েছে। অন্য দিকে, মার্চে দেশের বাজারে লঞ্চ হওয়া Xiaomi Pad 8 ট্যাবলেটের দামও বৃদ্ধি পেয়েছে। ট্যাবটির দাম এই নিয়ে গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বার বেড়েছে। Samsung Galaxy F এবং Galaxy M সিরিজের স্মার্টফোনগুলির ক্ষেত্রে গত ছয় মাসে এটি দ্বিতীয় দফার মূল্যবৃদ্ধি। মূলত বিশ্বজুড়ে চলা র‍্যাম এবং মেমোরি চিপের ঘাটতির কারণে ফোনের দাম নিয়মিত বেড়ে চলেছে।

Samsung-এর ফোনের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ল

Samsung Galaxy M17 5G-এর 4 জিবি, 6 জিবি, ও 8 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,000, 2,000, ও 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। Galaxy F17 5G মডেলের 6 জিবি, ও 8 জিবি র‍্যাম অপশনের দাম যথাক্রমে 1,000 এবং 2,000 টাকা বেড়েছে। টিপস্টার দেবায়ন রায়ের X পোস্ট থেকে মূল্যবৃদ্ধির বিষয়ে জানা গিয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, Samsung Galaxy M17e 5G-এর 4 জিবি এবং 6 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট যথাক্রমে 1,000 ও 2,000 টাকা দামি হয়েছে। ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ করা Samsung Galaxy F70e 5G-এর 4 জিবি + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি অপশনের মূল্য যথাক্রমে 1,000 ও 2,000 টাকা বেড়েছে।

Xiaomi Pad 8-এর দাম আবারও বাড়িয়েছে শাওমি ইন্ডিয়া। সংস্থার অনলাইন স্টোরে নতুন দাম আপডেট করা হয়েছে। ট্যাবলেটের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। টপ এন্ড 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম 43,999 টাকা।

জুনে ট্যাবটির দুই ভ্যারিয়েন্টের দাম বাড়িয়ে যথাক্রমে 35,999 টাকা ও 38,999 টাকা করা হয়েছিল। ফলে এই মাসে বেস ও টপ মডেলের দাম যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা বেড়েছে। প্রসঙ্গত, আগস্টে Redmi Turbo 5-এর দাম 6,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে শাওমি। 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 256 জিবি অপশনের দাম বেড়ে যথাক্রমে 41,999 টাকা এবং 46,999 টাকা হয়েছে। পূর্ব দুই মডেলের দাম ছিল যথাক্রমে 37,999 টাকা ও 40,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.