Samsung Galaxy M47 could succeed the Galaxy M36
Photo Credit: Samsung
Samsung Galaxy M47 এবং Samsung Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এখনও লঞ্চের বিষয়ে কিছু জানায়নি, কিন্তু আপকামিং ফোনগুলি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে। ফলে ভারতে লঞ্চের জন্য প্রস্তুত বলে ধরে নেওয়া যায়। Samsung Galaxy M47 মডেলের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে চলে এসেছে। এটি Snapdragon 6s Gen 3 চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 5,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে বলে খবর সামনে এসেছে। এটি Samsung-এর লেটেস্ট মোবাইল ফোনগুলির মতো ছয় বছর পর্যন্ত (2032 সাল) সফটওয়্যার আপডেট পেতে পারে।
Samsung-এর দুইটি অপ্রকাশিত স্মার্টফোন সম্প্রতি BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। এদের মডেল নম্বর হল যথাক্রমে SM-M476B/DS ও SM-E476B/DS৷ যদিও লিস্টিংয়ে ফোনগুলির অফিসিয়াল নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আগের Geekbench ও IMEI ডেটাবেস মার্কেটিং নাম প্রকাশ করেছে।
রিপোর্ট অনুসারে, SM-M476B/DS মডেল নম্বর খুব সম্ভবত Samsung Galaxy M47-এর সঙ্গে সম্পর্কিত। অন্য দিকে, SM-E476B/DS হল সম্ভাব্য Samsung Galaxy F70 Pro৷ মডেল নম্বরের শেষে "DS" সাফিক্স ইঙ্গিত করছে যে, উভয় ফোনে ডুয়াল সিম সাপোর্ট থাকতে চলেছে। ফোনগুলি মে 15 সার্টিফিকেশন পেয়েছে। ফলে অফিসিয়াল লঞ্চ আর বেশি দূরে নয়।
Samsung Galaxy F70 Pro-এর-এর ডিটেলস জানা না গেলেও, Galaxy M47 সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে। টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট অনুসারে, আসন্ন ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 12 মেগাপিক্সেল সেন্সর থাকলে।
স্যামসাং গ্যালাক্সি এম47 মডেলের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,000mAh ব্যাটারি, যার সঙ্গে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। এতে খুব সম্ভবত Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার হবে। আশা করা হচ্ছে যে, ফোনটির দাম 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে রাখা হবে।
উল্লেখ্য, Samsung-এর পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট জুলাই 22 লন্ডনে অনুষ্ঠিত হতে পারে। সেখানে Galaxy Z Fold 8, Galaxy Z Flip 8, ও Galaxy Watch 9 সিরিজের উপর থেকে পর্দা উঠতে পারে। এছাড়াও, কোম্পানির প্রথম স্মার্ট গ্লাস "Galaxy Glasses" সেই ইভেন্টে প্রকাশ্যে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.