Samsung Galaxy Note 9 ফোনের ডিসপ্লের বিরুদ্ধে কী অভিযোগ উঠলো?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অগাস্ট 2018 13:37 IST
হাইলাইট
  • অগাস্ট মাসে বাজারে এসেছে Samsung Galaxy Note 9
  • গ্রাহকরা Galaxy Note 9 এর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ তুললেন
  • ডিসপ্লে ও ফোনের চ্যাসিসের মাঝে ক্ষুদ্র ফাঁক দিয়ে এই আলো বেরিয়ে আসছে

Galaxy Note 9 গ্রাহক জানিয়েছেন তাদের নতুন ফোনের ডিসপ্লের পাশ থেকে আলো বেরোতে দেখা যাচ্ছে।

Photo Credit: Andoid Central/ fishmd

অগাস্ট মাসে বাজারে এসেছে কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ Samsung Galaxy Note 9। প্রিমিয়াম দামে ইতিমধ্যেই এই ফোন বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিছু গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে Galaxy Note 9। আর এই গ্রাহকরা Galaxy Note 9 এর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ তুললেন। কিছু Galaxy Note 9 গ্রাহক জানিয়েছেন তাদের নতুন ফোনের ডিসপ্লের পাশ থেকে আলো বেরোতে দেখা যাচ্ছে। ডিসপ্লে ও ফোনের চ্যাসিসের মাঝে ক্ষুদ্র ফাঁক দিয়ে এই আলো বেরিয়ে আসছে। কোন কোন গ্রাহক জানিয়েছেন এই জায়গা থেকে এলো বেশি আলো বেরিয়ে আসছে যে কম আলোতে ফোন ব্যবহারে অসুবিধা হচ্ছে। তবে সব Galaxy Note 9 গ্রাহক এই সমস্যার সম্মুখীন হন নি। বিক্রি হওয়া Galaxy Note 9 ফোনের একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহক এই ডিসপ্লে ব্লিডিং সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রসঙ্গত Galaxy Note 9 ফোনে একটি QHD+ Super AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। 6.4 ইঞ্চি এই ডিসপ্লের পিক্সেল ঘনত্ব 516 ppi। এটি আজ পর্যন্ত Galaxy Note সিরিজের ফোনে ব্যবহার হওয়া সবথেকে বড় ডিসপ্লে। কিন্তু এই ডিসপ্লের পাশ থেকেই আলো বেরিয়ে আসার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। ইতিমধ্যেই Galaxy Note 9 গ্রাহকরা ইন্টারনেটের এই সমস্যার কথা ছবি সহ জানিয়েছেন।

Galaxy Note 9 ফোনে একটি কার্ভড ডিসপ্লে ব্যবহার হয়েছে। অনেকেই মনে করছে ডিসপ্লের কোনা থেকে আলো প্রতিফলিত হয়ে ফিরে আসার ফলেই ডিসপ্লের পাশ থেকে এই আলো দেখা যাচ্ছে।  

Galaxy Note সিরিজের ফোনে কার্ভড ডিসপ্লে ব্যবহারের জন্য গ্লাস প্যানেলের পাশে রঙ করা হয়। প্রত্যেক ফোনে আলাদা পরিমানে রঙ লাগানো। হয়। এই কারনেই কিছু ফোনে  ডিসপ্লের পাশ থেকে আলো দেখার সমস্যা দেখা গিয়েছে বলে মনে করছেন টেক গুরুরা। তবে এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি Samsung।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Versatile S Pen
  • Good display and sound quality
  • Very good cameras
  • Bad
  • Heavy and bulky
  • Screen reflections are unavoidable
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1440x2960 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.