Samsung Galaxy S24 ও S24 Ultra ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার, ও নো-কস্ট EMI অপশনে Amazon-এ পাওয়া যাচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S24 Ultra গত বছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল
গত বছরের গোড়ার দিকে লঞ্চ হলেও Samsung Galaxy S24 সিরিজের ফোনগুলি এখনও ভাল সংখ্যায় বিক্রি হচ্ছে। বিশেষ করে এই লাইনআপের Galaxy S24 Ultra ও স্ট্যান্ডার্ড S24 এর চাহিদা সবথেকে বেশি। যারা কম দামে মডেল দুটি কিনতে চাইছেন, তাদের জন্য সুখবর দিল স্যামসাং। Amazon এই দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম অনেকটা কমিয়ে দিয়েছে। ডিসকাউন্ট যোগ করে এখন লঞ্চ প্রাইসের থেকে অনেক সস্তায় কেনা যাবে Samsung Galaxy S24 সিরিজের ওই দুই জনপ্রিয় ফোন। আবার ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার, এবং নো-কস্ট EMI অপশন আমাজনের ডিলটিকে আরও মধুর করে তুলেছে।
Samsung Galaxy S24 Ultra এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি অ্যামাজনে 1,39,999 টাকায় লিস্টেড। লিমিটেড পিরিয়ড ডিসকাউন্টের অংশ হিসেবে, ক্রেতারা 84,999 টাকায় ডিভাইসটি কিনতে পারবেন। অর্থাৎ সরাসরি 37 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, প্রাইম মেম্বারশিপ থাকলে Amazon ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে অতিরিক্ত 5 শতাংশ বা 4,249 টাকা ক্যাশব্যাক পেতে পারেন।
অন্যদিকে, নন-প্রাইম মেম্বাররা একই কার্ডে 3 শতাংশ বা 2,549 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। একসাথে পুরো টাকা না দিতে চাইলে তার জন্য নো-কস্ট ইএমআই অপশনও দিচ্ছে আমাজন। আবার এক্সচেঞ্জ করলে 73,200 টাকা পর্যন্ত ভ্যালু দেওয়ার কথা জানিয়েছে কোম্পানি। তবে এটি ফোনের মডেল, তার বর্তমান অবস্থা, ও আপনার লোকেশনের উপর নির্ভর করছে। Samsung Galaxy S24 এর 8 জিবি + 128 জিবি স্টোরেজ আমাজনে 44,599 টাকায় বিক্রি হচ্ছে। লঞ্চের সময় দাম ছিল 74,990 টাকা, অর্থাৎ প্রায় 41 শতাংশ ডিসকাউন্ট।
প্রাইম মেম্বারশিপ থাকলে Amazon ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা লেনদেনে অতিরিক্ত 5 শতাংশ বা 2,229 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। নন-প্রাইম মেম্বাররা একই কার্ডে 3 শতাংশ (1,379 টাকা) ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই ফোনেও নো-কস্ট ইএমআই অপশনও দিচ্ছে আমাজন। যারা তাদের তাদের পুরনো হ্যান্ডসেট Galaxy S24 এর সাথে এক্সচেঞ্জ করতে চান তারা 42,300 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মনে রাখবেন, এই অফার Samsung Galaxy S24 এর অ্যাম্বার ইয়েলো এবং মার্বেল গ্রে রঙের উপর প্রযোজ্য।
জানিয়ে রাখি, Samsung তাদের জনপ্রিয় Galaxy M এবং Galaxy F সিরিজের অধীনে দুটি নতুন মডেল ভারতে আনতে চলেছে - Galaxy M36 এবং Galaxy F36। আসন্ন ফোনগুলি Google Play Console-এ উপস্থিত হয়েছে, যা খুব শীঘ্রই লঞ্চ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। দুই স্মার্টফোনেই ওয়াটারড্রপ নচ-স্টাইল ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। দাম 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lava Bold 2 5G India Launch Date Announced; Confirmed to Feature Under-Display Fingerprint Scanner
Anthropic’s Claude Finds 22 Vulnerabilities in Mozilla Firefox in Just Two Weeks