Samsung Galaxy S26 FE সেপ্টেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 FE may retain the design language of the Galaxy S26 series
সেপ্টেম্বর থেকেই শুরু হবে একাধিক হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চের পালা, যার মধ্যে রয়েছে Samsung Galaxy S26 FE। সম্প্রতি এই ফোনের ডিজাইন ও দাম প্রকাশ্যে এসেছিল। আর এখন সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ডিভাইসটি Galaxy S26 সিরিজের মতো দেখতে হবে বলে জানা গেছে। এতে গত বছরের Galaxy S25 মডেলের প্রসেসর ব্যবহার হবে। এটি 8 জিবি র্যাম এবং 128 জিবি + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে।
WinFuture.de-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Samsung Galaxy S26 FE মডেলে 6.7 ইঞ্চি FHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, এবং 2,340 x 1,080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। ডিভাইসে Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/12.2 অ্যাপারচারযুক্ত একটি আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম-সহ একটি টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে।
সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোন Xclipse 950 জিপিইউ এবং Exynos 2500 প্রসেসরে রান করবে। ডিভাইসের পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 4,900mAh ব্যাটারি। যার সঙ্গে 45W ওয়্যার্ড ও চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
এছাড়াও, আসন্ন Samsung ফোনে 30fps-এ 8K ভিডিও রেকর্ডিং, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, ও NFC থাকতে পারে। এটি গ্রাফাইট, পেস্তা, ও ব্লুবেরি কালার অপশনে উপলব্ধ হবে। ফোনটি 7.4 মিমি পুরু ও ওজন 193 গ্রামের কাছাকাছি থাকবে।
Samsung Galaxy S26 FE সেপ্টেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে। ইউরোপের বাজারে স্মার্টফোনটির দাম 799 থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 88,000 টাকার সমান। এতে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ থাকবে। প্রসঙ্গত, পূর্বসূরী Galaxy S25 FE গত বছর লঞ্চের সময় দাম ছিল 749 ইউরো। আবার এটি ভারতে লঞ্চ হয়েছিল 59,999 টাকায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features