সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 অগাস্ট 2026 23:03 IST
হাইলাইট
  • Samsung Galaxy S26 FE গত বছরের Galaxy S25-এর প্রসেসর ব্যবহার করবে
  • স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে
  • ফোনের সামনে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে

Samsung Galaxy S26 FE may retain the design language of the Galaxy S26 series

Photo Credit: Samsung

সেপ্টেম্বর থেকেই শুরু হবে একাধিক হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চের পালা, যার মধ্যে রয়েছে Samsung Galaxy S26 FE। সম্প্রতি এই ফোনের ডিজাইন ও দাম প্রকাশ্যে এসেছিল। আর এখন সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ডিভাইসটি Galaxy S26 সিরিজের মতো দেখতে হবে বলে জানা গেছে। এতে গত বছরের Galaxy S25 মডেলের প্রসেসর ব্যবহার হবে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে।

Samsung Galaxy S26 FE-এর স্পেসিফিকেশন ফাঁস

WinFuture.de-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Samsung Galaxy S26 FE মডেলে 6.7 ইঞ্চি FHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, এবং 2,340 x 1,080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। ডিভাইসে Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/12.2 অ্যাপারচারযুক্ত একটি আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম-সহ একটি টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে।

সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোন Xclipse 950 জিপিইউ এবং Exynos 2500 প্রসেসরে রান করবে। ডিভাইসের পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 4,900mAh ব্যাটারি। যার সঙ্গে 45W ওয়্যার্ড ও  চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

এছাড়াও, আসন্ন Samsung ফোনে 30fps-এ 8K ভিডিও রেকর্ডিং, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, ও NFC থাকতে পারে। এটি গ্রাফাইট, পেস্তা, ও ব্লুবেরি কালার অপশনে উপলব্ধ হবে। ফোনটি 7.4 মিমি পুরু ও ওজন 193 গ্রামের কাছাকাছি থাকবে।

Advertisement

Samsung Galaxy S26 FE সেপ্টেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে। ইউরোপের বাজারে স্মার্টফোনটির দাম 799 থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 88,000 টাকার সমান। এতে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ থাকবে। প্রসঙ্গত, পূর্বসূরী Galaxy S25 FE গত বছর লঞ্চের সময় দাম ছিল 749 ইউরো। আবার এটি ভারতে লঞ্চ হয়েছিল 59,999 টাকায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  2. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  3. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  4. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  5. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  6. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  7. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  8. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  9. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  10. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.