Samsung-এর অফিশিয়াল ঘোষণার আগেই ভারতে Galaxy S26 FE মডেলের দাম ফাঁস হয়েছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 FE was launched in the global markets last month
আগস্টের শেষে Samsung Galaxy S26 FE গ্লোবালি লঞ্চ হয়েছে। এই সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে এখন সংস্থার জানানোর আগেই এ দেশে Galaxy S26 FE মডেলের দাম ফাঁস হয়েছে। এটি দুটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। ডিভাইসে Galaxy Z Fold 8 লাইনআপের মতো "মাই ফ্যানক্যাম" ফিচার থাকবে। Samsung Galaxy S26 FE ডেকা-কোর Exynos 2500 প্রসেসর পেয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি সাত বছর সফটওয়্যার আপডেট প্রদান করবে। ফোনে Galaxy AI ফিচার্সও রয়েছে।
টিপস্টার অভিষেক যাদব তাঁর X অ্যাকাউন্টে একটি রিটেলার নোট প্রকাশ করেছেন। জানা গিয়েছে, Galaxy S26 FE মডেলের দাম ভারতে 69,999 টাকা থেকে শুরু হবে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করবে। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 79,999 টাকা রাখা হবে।
প্রসঙ্গত, গত বছর পূর্বসূরী Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছিল 59,999 টাকায় (8 জিবি + 128 জিবি)। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল যথাক্রমে 65,999 টাকা ও 79,999 টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় দাম অনেকটা বেশি।
জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচাযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচাযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম, OIS সাপোর্ট, ও 30x ডিজিটাল জুম-সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
এই ফোনের সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, যা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। ডিভাইসে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, FHD রেজোলিউশন, ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Samsung Galaxy S26 FE নতুন Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। স্যামসাং সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। ফোনটি তার পূর্বসূরী Galaxy S25 FE মডেলের মতো 4,900mAh ব্যাটারি পেয়েছে। এটি 45W ওয়্যার্ড চার্জ ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি 7.4 মিমি পুরু এবং ওজন 193 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale