Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 সেপ্টেম্বর 2026 13:27 IST
হাইলাইট
  • Samsung Galaxy S26 FE ভারতে দুটি স্টোরেজ অপশনে বিক্রি হবে
  • এই ফোনের দাম দেশের বাজারে 69,999 টাকা থেকে শুরু হতে পারে
  • Samsung Galaxy S26 FE আগস্টের শেষে গ্লোবালি লঞ্চ হয়েছে

Samsung Galaxy S26 FE was launched in the global markets last month

Photo Credit: Samsung

আগস্টের শেষে Samsung Galaxy S26 FE গ্লোবালি  লঞ্চ হয়েছে। এই সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে এখন সংস্থার জানানোর আগেই এ দেশে Galaxy S26 FE মডেলের দাম ফাঁস হয়েছে। এটি দুটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। ডিভাইসে Galaxy Z Fold 8 লাইনআপের মতো "মাই ফ্যানক্যাম" ফিচার থাকবে। Samsung Galaxy S26 FE ডেকা-কোর Exynos 2500 প্রসেসর পেয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি সাত বছর সফটওয়্যার আপডেট প্রদান করবে। ফোনে Galaxy AI ফিচার্সও রয়েছে।

ভারতে Samsung Galaxy S26 FE ফোনের দাম (সম্ভাব্য)

টিপস্টার অভিষেক যাদব তাঁর X অ্যাকাউন্টে একটি রিটেলার নোট প্রকাশ করেছেন। জানা গিয়েছে, Galaxy S26 FE মডেলের দাম ভারতে 69,999 টাকা থেকে শুরু হবে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করবে। 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 79,999 টাকা রাখা হবে।

Advertisement

প্রসঙ্গত, গত বছর পূর্বসূরী Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছিল 59,999 টাকায় (8 জিবি + 128 জিবি)। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল যথাক্রমে 65,999 টাকা ও 79,999 টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় দাম অনেকটা বেশি।

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচাযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচাযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম, OIS সাপোর্ট, ও 30x ডিজিটাল জুম-সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

এই ফোনের সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, যা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। ডিভাইসে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, FHD রেজোলিউশন, ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Advertisement

Samsung Galaxy S26 FE নতুন Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। স্যামসাং সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। ফোনটি তার পূর্বসূরী Galaxy S25 FE মডেলের মতো 4,900mAh ব্যাটারি পেয়েছে। এটি 45W ওয়্যার্ড চার্জ ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি 7.4 মিমি পুরু এবং ওজন 193 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  2. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  3. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  5. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  6. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  7. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  9. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  10. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.