Samsung Galaxy S27 লঞ্চ হতে কয়েক মাস বাকি থাকলেও, এখনই অনলাইনে স্পট করা গিয়েছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S27 is will succeed the Galaxy S26 early next year
Samsung Galaxy S26 ফেব্রুয়ারির অন্তিম পর্যায়ে Galaxy S26+ ও Galaxy S26 Ultra-এর সঙ্গে লঞ্চ হয়েছিল। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ আপডেটের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। নতুন প্রজন্মের Galaxy S লাইনআপ লঞ্চ হতে হাতে কয়েক মাস বাকি। কিন্তু Samsung Galaxy S27 এখন GSMA ডেটাবেসে দেখা গিয়েছে। এই প্রথম আসন্ন ফোনটির মডেল নম্বর এবং অফিসিয়াল নাম সম্পর্কিত তথ্য সামনে এসেছে। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, Exynos 2700 প্রসেসর, ও 6.3 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে রিলিজ হবে বলে আশা করা হচ্ছে।
মোবাইল ইন্ডাস্ট্রিতে অন্যতম নির্ভরযোগ্য ভেরিফিকেশন প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত GSMA ডেটাবেস Samsung কোম্পানির নতুন প্রিমিয়াম ফোনের নাম প্রকাশ্যে এনেছে। স্মার্টপ্রিক্সের প্রতিবেদন অনুসারে, Galaxy S27 সেখানে SM-S952U মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে। অর্থাৎ, ফোনটির অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা গিয়েছে।
লিস্টিং থেকে অবশ্য Samsung Galaxy S27 মডেলের হার্ডওয়্যার, প্রসেসর বা ক্যামেরা সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। জুনেই ডিভাইসটির নাম ডেটাবেসে উঠে আসার অর্থ দক্ষিণ কোরিয়ান সংস্থাটি আরও দ্রুত গতিতে তাদের নেক্সট জেনারেশন হাই-এন্ড স্মার্টফোনের রিসার্চ ও ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছে।
রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস27 আগামী বছর চীনের BOE-এর তৈরি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.3 ইঞ্চি প্যানেল হওয়ার সম্ভাবনা। এতে Android 17 ভিত্তিক OneUI 9.0 প্রি-ইনস্টলড থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এছাড়াও, IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং মিলবে।
প্রসঙ্গত, Samsung Galaxy S26 ফেব্রুয়ারিতে দুইটি ভ্যারিয়েন্টে ভারতে এসেছিল। সেই সময় 256 জিবি ও 512 জিবি মডেলের দাম ছিল যথাক্রমে 87,999 টাকা এবং 1,07,999 টাকা। এতে 6.3 ইঞ্চি FHD+ অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ এবং ও HDR10+ সাপোর্ট করে। ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি 4,300mAh ও সঙ্গে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
ফোনটিতে প্রাইভেসি ডিসপ্লে ফিচার আছে৷ যিনি Galaxy S26 সামনে থেকে ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে স্পষ্ট ও পরিষ্কার থাকে। কিন্তু কেউ পাশ থেকে উঁকি মারার চেষ্টা করলে, সম্পুর্ণ অন্ধকার দেখবে। ফটোগ্রাফির জন্য, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features