আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুলাই 2026 10:40 IST
হাইলাইট
  • এই বছরের দ্বিতীয় Samsung Galaxy Unpacked আজ, জুলাই 22 অনুষ্ঠিত হচ্ছে
  • Samsung প্রথমবার ওয়াইড ফোল্ডিংও Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল ফোন আনছে
  • Samsung Galaxy Glasses আত্মপ্রকাশ করতে পারে

Samsung Galaxy Z Fold 8 series and Z Flip 8 are expected to be launched today

Photo Credit: Samsung

Samsung-এর এই বছরের দ্বিতীয় গ্যালাক্সি Galaxy Unpacked ইভেন্ট আজ (জুলাই 22) অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তাদের নিউ জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ বলে আশা করা হচ্ছে। ফোল্ডিং হ্যান্ডসেটের পাশাপাশি, নতুন স্মার্টওয়াচ ও  স্মার্টগ্লাস প্রকাশ্যে আনতে পারে টেক জায়ান্টটি। Samsung এই প্রথম ওয়াইড ফোল্ডিং ফোন ও Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল মডেল নিয়ে আসছে। চলুন দেখে নেওয়া যাক আজকের Samsung Galaxy Unpacked অনুষ্ঠানে কী কী চমক থাকছে।

Samsung Galaxy Unpacked: কখন ও কোথায় লাইভস্ট্রিমিং দেখবেন?

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড বুধবার লন্ডনে স্থানীয়  সময় দুপুর 2:00টা থেকে শুরু হবে। তখন ভারতে সন্ধ্যা 6:30টা৷ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ও নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। আপনি চাইলে নিচের এম্বেড করা ইউটিউব লিঙ্কে গিয়ে ইভেন্ট দেখতে পারবেন।

Samsung Galaxy Unpacked: কী কী ঘোষণা হবে?

আজকের স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকডে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ডিভাইসগুলির মধ্যে Galaxy Z Fold 8 লম্বাটে ডিজাইনের পরিবর্তে পাসপোর্টে মতো প্রশস্ত ডিসপ্লের সঙ্গে আসবে। হ্যান্ডসেট দেখতে আরও খাটো ও চওড়া হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Samsung Galaxy Z Fold 8 Ultra এই বছর ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। মডেলের ভিতরে ও বাইরে যথাক্রমে 8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসতে পারে। এটি Snapdragon 8 Elite Gen 5 'For Galaxy' প্রসেসর ও 5,000mAh ব্যাটারি ব্যবহার করতে পারে।

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, Samsung Galaxy Z Flip 8-এর ডিজাইন 2025 সালের Z Flip 7 মডেলের মতোই রাখা হয়েছে। রিপোর্ট বলছে, এই ফ্লিপ-ফোল্ড ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি + 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 4,300mAh ব্যাটারি, ও 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

Advertisement

Samsung Galaxy Watch 9 এবং Galaxy Watch Ultra 2 স্মার্টঘড়ি দুটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায়নি। তবে সংস্থা রিয়েল-টাইমে AI হেলথ ইনসাইট, উন্নত ট্রাকিং অ্যাকুরেসি, এবং লম্বা ব্যাটারি লাইফ টিজ করেছে। অন্য দিকে, Samsung Galaxy Glasses সংস্থার প্রথম Android XR স্মার্টগ্লাস হতে চলেছে। এতে Snapdragon AR1 চিপসেট, 12 মেগাপিক্সেল Sony IMX681 ক্যামেরা, Wi-Fi, ও ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি থাকবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.