Galaxy Fold 5G-রই নতুন সংস্করণ Samsung Galaxy W20, জানাচ্ছে TENAA-র ওয়েবসাইট

১৯ নভেম্বর চিনা টেলিকম সংস্থা ও Samsung দেশে একটি ঘোষণা করে ফোনটি আনতে চলেছে

Galaxy Fold 5G-রই নতুন সংস্করণ Samsung Galaxy W20, জানাচ্ছে TENAA-র ওয়েবসাইট

Photo Credit: TENAA

amsung Galaxy W20 5G কেবল Galaxy Fold 5G মডেলেরই এক নবনির্মিত সংস্করণ

হাইলাইট
  • ১৯ নভেম্বর চিনা টেলিকম সংস্থা ও Samsung দেশে ফোনটি আনতে চলেছে
  • থমে সংস্থার দেশীয় বাজার এবং পরে ভারত ও চিনের বাজারে এসে পড়ে এই ফোন
  • Galaxy W20 5G-র মডেল নম্বর সম্ভবত Samsung SM-W2020
বিজ্ঞাপন

TENAA-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy W20 5G কেবল Galaxy Fold 5G মডেলেরই এক নবনির্মিত সংস্করণ। তবে বেশি উন্নত প্রসেসর। কিন্তু এটি কোনও নতুন স্মার্টফোন নয়। TENAA-র ওয়েবসাইট জানাচ্ছে, Galaxy W20 5G-র মডেল নম্বর সম্ভবত Samsung SM-W2020। যা Samsung Galaxy Fold 5G-র সঙ্গে মিলে যাচ্ছে। কেবল প্রসেসর লক স্পিড ও ব্যাটারি ছাড়া। যে ছবি ওই ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তা Samsung-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের মতোই দেখতে এই ফোন। TENAA-র ওয়েবসাইট আরও জানাচ্ছে, Samsung SM-W2020-র প্রসেসর ক্লক স্পিড 2.956GHz / 2.4GHz / 1.78GHz (1 core + 3 core + 4 core সেটআপের জন্য) যা Galaxy Fold-এর Snapdragon 855 SoC-র 2.84GHz + 2.41GHz + 1.78GHz থেকে আলাদা। 
সম্ভবত Snapdragon 855+ SoC থাকবে এই ফোনে Snapdragon 855-এর পরিবর্তে যা Galaxy Fold-এ ব্যবহৃত হয়। 
পাশাপাশি ব্যাটারি ক্ষমতাও ভিন্ন। Galaxy Fold-এর 4G সংস্করণের ব্যাটারি 4380mAh  এবং Galaxy Fold-এর 5G সংস্করণের ব্যাটারি 4,235mAh. সেখানে এই ফোনের ব্যাটারি 4,135mAh। 
প্রসঙ্গত, গত বছর এবছরের ফেব্রুয়ারিতে 4G ও 5G দুই ভাইব্র্যান্ট লঞ্চ করেছিল Samsung। কিন্তু শেষ পর্যন্ত মান নিয়ে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত ফোনের মুক্তি পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত এবছরের সেপ্টেম্বরে Samsung Galaxy Fold বাজারে আসে। প্রথমে সংস্থার দেশীয় বাজার এবং পরে ভারত ও চিনের বাজারে এসে পড়ে এই ফোন। 
আগামী ১৯ নভেম্বর চিনা টেলিকম সংস্থা ও Samsung দেশে একটি ঘোষণা করে ফোনটি আনতে চলেছে। সংস্থার তরফে ঘোষণা হলেই সমস্ত তথ্য আপনাদের জানাবে Gadgets 360। 
Ultra-Thin Glass (UTG) বিক্রয়কারী সংস্থা Dowoo Insis-এ বিনিয়োগ বাড়িয়েছে Samsung। এই সংস্থার তৈরি Ultra-Thin Glass ব্যবহৃত হবে ফোল্ডিং ফোনে।

  • KEY SPECS
  • NEWS
Display (Primary) 7.30-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4380mAh
OS Android Pie
Resolution 1536x2152 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »