Samsung Galaxy Z Fold 8 ঝড় তুলতে আসছে, দাম থেকে ফিচার্স, লঞ্চের আগেই সব তথ্য ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 জুলাই 2026 13:40 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 8 নতুন ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে
  • ফোল্ডেবল স্মার্টফোনটি ডুয়াল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেতে পারে
  • Samsung Galaxy Z Fold 8-র ভিতরে 7.6 ইঞ্চি QHD+ ফোল্ডিং স্ক্রিন থাকতে পারে

Galaxy Z Fold 7 is currently Samsung's flagship foldable phone

Photo Credit: Samsung

Samsung-এর পরবর্তী Galaxy Unpacked আগামী জুলাই 22 অনুষ্ঠিত হচ্ছে। সেই দিন নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন প্রকাশ করবে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। ফোনগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে Galaxy Z Fold 8। ডিভাইসটির ডিজাইনে বড় পরিবর্তন আসছে। গত বছরের Galaxy Z Fold 7 বা আগের ফোল্ডেবল মডেলগুলোর তুলনায় আপকামিং Galaxy Z Fold 8-এর চ্যাসিস আরও খাটো এবং চওড়া হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। অর্থাৎ, ফোল্ড বা ভাঁজ করা অবস্থায় আরও প্রশস্ত হওয়ার ফলে একটি সাধারণ স্মার্টফোন ব্যবহারের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। লঞ্চ হওয়ার আগে ফোনটির দামও ফাঁস হয়েছে। চলুন দেখে নিই Samsung Galaxy Z Fold 8 সম্পর্কে কী কী তথ্য এখনও পর্যন্ত প্রকাশ হয়েছে।

Samsung Galaxy Z Fold 8 লঞ্চের তারিখ

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড 2026 জুলাই 22 লন্ডনে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল 9:00 (ভারতীয় সময় সন্ধ্যা 6:30) থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এবং নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। Samsung কী কী প্রোডাক্ট লঞ্চ করবে, তা এখনও ঘোষণা করেনি। তবে রিপোর্ট অনুসারে, Galaxy Z Fold 8-এর পাশাপাশি Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch 2 Ultra লঞ্চ হতে পারে।

Samsung Galaxy Z Fold 8 দাম ও কালার অপশন

SE Daily-এর রিপোর্টে দাবি করা হয়েছে, Samsung বর্তমানে Galaxy Z Fold 8-এর আমেরিকান প্রাইসিং নির্ধারণ করতে ব্যস্ত। ফোল্ডেবল স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রে 2,099 ডলারে লঞ্চ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,00,300 টাকার সমান। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বসূরী Galaxy Z Fold 7 মডেলের দাম 1,999 ডলার (প্রায় 1,90,700 টাকা) থেকে শুরু হয়েছিল। খবর সত্যি হলে, Samsung Galaxy Z Fold 8-এর মূল্য 100 ডলারের (প্রায় 9,500 টাকা) কাছাকাছি বাড়তে পারে। বিশ্বজুড়ে মেমোরি চিপের দামবৃদ্ধির কারণে ফোন কেনার খরচ বেড়েই চলেছে। তবে Samsung তাদের নতুন ফোল্ডেবল হ্যান্ডসেটের দাম যতটা সম্ভব হাতের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে।

Samsung Galaxy Z Fold 8 স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং তাদের গ্যালাক্সি আনপ্যাকড 2026 ইভেন্টে নতুন ফোল্ডেবল ফোনের ঘোষণা করবে। কিন্তু তার আগেই একাধিক রিপোর্ট Samsung Galaxy Z Fold 8 মডেলের হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেলস ফাঁস করেছে।

Advertisement

ডিজাইন, ডিসপ্লে, ও কালার অপশন

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 যে আরও খাটো এবং চওড়া চ্যাসিস পাবে, তা প্রথমেই উল্লেখ করা হয়েছে। স্মার্টফোনটি খুললে ভিতরের ডিসপ্লে ট্যাবের মতো বড় স্ক্রিনে পরিণত হবে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ডিভাইসের ভিতরে QHD+ রেজোলিউশনের একটি 7.6 ইঞ্চি ফোল্ডেবল স্ক্রিন থাকবে।

Samsung Galaxy Z Fold 8
Photo Credit: Android Headlines

ফোনের বাইরে 5.5 ইঞ্চি AMOLED 2X কভার ডিসপ্লে পাওয়া যাবে। এটি ল্যাভেন্ডার, গ্রাফাইট, ও ক্রিম কালার অপশনে উপলব্ধ হবে। এছাড়াও, চতুর্থ কালার হিসেবে পেস্তা শেড মিলতে পারে, যা স্যামসাং ওয়েবসাইটের জন্য এক্সক্লুসিভ রঙ হবে।

Advertisement

ক্যামেরা, ব্যাটারি, ও স্টোরেজ

ফাঁস হওয়া তথ্য অনুসারে, Samsung Galaxy Z Fold 8 একজোড়া 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে। ফোনে 4,800mAh ব্যাটারি থাকতে পারে৷ এটি 1 টিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসর, OS, ও AI ফিচার্স

Samsung Galaxy Z Fold 8 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে।। এটি ফোল্ডেবলের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা থাকবে। এতে One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে, যা নতুন Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে নির্মিত। ফোনে Google-এর Gemini Intelligence ইন্টিগ্রেট করা থাকবে বলেও শোনা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.