জুনের প্রথম সপ্তাহে বাজারে আসছে Samsung-এর পরবর্তী বাজেট স্মার্টফোন Galaxy M01। একই সময়ে ভারতে আসবে Samsung Galaxy M11।
Galaxy M11
জুনের প্রথম সপ্তাহে বাজারে আসছে Samsung-এর পরবর্তী বাজেট স্মার্টফোন Galaxy M01। একই সময়ে ভারতে আসবে Samsung Galaxy M11। ভারতে 10,000 টাকার কম দামে এই দুই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 10,000 টাকার কম দামে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে। Redmi 8A, Realme C3-র মতো বাজেট ফোনগুলিকে টেক্কা দিতেই এই দুই ফোন লঞ্চ করবে Samsung।
Samsung Galaxy M01-তে থাকবে 5.71 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 3GB RAM ও 32GB স্টোরেজ। ফোনের পিছনে দুটি ও পিছনে একটি ক্যামেরা থাকবে। 4,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকবে 5W চার্জিং।
ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
'No More Hand-Written Code': Epic Games Reportedly Pivots to 'AI First' Development for Upcoming Disney Game
Oppo Find X10 Series India Launch Confirmed for October 22; Enco X4 TWS and Pad Mini Tablet ‘Coming Soon’
Tecno Spark 50S 5G Confirmed to Launch in India Soon; Design Teased