মঙ্গলবার ভারতে দুটি নতুন স্মার্টফোন আনছে Samsung; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

2 জুন বাজেট সেগমেন্টে বাজারে আসছে Samsung Galaxy M01 ও Samsung Galaxy লঞ্চের আগেই এই দুই ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হল।

মঙ্গলবার ভারতে দুটি নতুন স্মার্টফোন আনছে Samsung; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Photo Credit: Flipkart

Samsung Galaxy M11 ও Galaxy M01

বিজ্ঞাপন

2 জুন বাজেট সেগমেন্টে বাজারে আসছে Samsung Galaxy M01 ও Samsung Galaxy লঞ্চের আগেই এই দুই ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হল। মার্চে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M11। ফলে ইতিমধ্যেই সেই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। এবার Samsung Galaxy M01-এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এল। মঙ্গলবার দুপুর 12 টায় এক অনলাইন ইভেন্ট থেকে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে।

Samsung Galaxy M01 ও Samsung Galaxy M11-এর সম্ভাব্য দাম

Samsung Galaxy M01-এর দাম শুরু হতে পারে 8,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 3GB RAM + 32GB স্টোরেজ থাকবে। অন্যদিকে Samsung Galaxy M11-এর দাম শুরু হতে পারে 10,999 টাকা থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টেও 3GB RAM + 32GB স্টোরেজ থাকবে।

Samsung Galaxy M01 সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy M01-তে থাকবে 5.71 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 3GB RAM ও 32GB স্টোরেজ। ফোনের পিছনে দুটি ও পিছনে একটি ক্যামেরা থাকবে। 4,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকবে 5W চার্জিং।

Samsung Galaxy M11 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  2. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  3. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  4. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  5. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  6. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  7. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  8. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  9. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  10. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »