Samsung Galaxy M11 বনাম Samsung Galaxy M01: দাম ও স্পেসিফিকেশনে কী পার্থক্য?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জুন 2020 17:10 IST

Samsung Galaxy M11 ও Samsung Galaxy M01

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M11 ও Samsung Galaxy M01। বাজেট সেগমেন্টে ভারতে দুটি নতুন ফোন নিয়ে এসেছে Samsung। Samsung Galaxy M11-তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে, Galaxy M01-এ রয়েছে ওয়াটার-ড্রপ নচ।

Samsung Galaxy M11 বনাম Samsung Galaxy M01 দাম

Samsung Galaxy M11-এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। অন্যদিকে Galaxy M01-এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে।

Samsung Galaxy M11 বনাম Samsung Galaxy M01 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

ডুয়াল সিম Galaxy M01 -এ থাকছে 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।  

Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Galaxy M01-এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.