সেপ্টেম্বরে ভারতে আসছে 48MP ক্যামেরার Samsung Galaxy M30s

সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M30s। এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 48 MP প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Samsung।

সেপ্টেম্বরে ভারতে আসছে 48MP ক্যামেরার Samsung Galaxy M30s

Samsung Galaxy M30s ফোনে থাকবে বিশাল ব্যাটারি

হাইলাইট
  • Galaxy M30s ফোনে থাকবে এই সেগমেন্টে অন্য যে কোন ফোনের থেকে বড় ব্যাটারি
  • ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • ফোনের ভিতরে থাকছে Exynos চিপসেট
বিজ্ঞাপন

ভারতের মিশরেঞ্জ বাজারে নিজেদের জমি আরও শক্ত করতে সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M30s। এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 48 MP প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Samsung। ভারতে শুধুমাত্র অনলাইন থেকে কেনা যায় Galaxy M সিরিজের স্মার্টফোনগুলি। Galaxy M30s ফোনের ভিতরে থাকবে একটি Exynos প্রসেসর।

IANS এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Samsung Galaxy M30s ফোনের পিছনে থাকবে একটি ট্রিপল ক্যামেরা সেট আপ। সেখানে থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Mi A3,  Realme 5 Pro আর Redmi K20 ফোনের সাথে প্রতিযোগীতায় নতুন এই স্মার্টফোন ভারতে আনছে Samsung।

“Galaxy M30s ফোনে থাকবে এই সেগমেন্টে অন্য যে কোন ফোনের থেকে বড় ব্যাটারি। Galaxy M30s ফোনে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট।” IANS কে জানিয়েছে এক সূত্র। 2019 সালের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy M সিরিজ। তরুন প্রজন্মের গ্রাহকদের কথা মাথায় রেখেই এই ফোন লঞ্চ হয়েছিল। বাজেট ও মিডরেঞ্জ সিরিজের Galaxy M ফোনগুলি শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে।

ইতিমধ্যেই ভারতে রয়েছে এই সিরিজের Galaxy M10, Galaxy M20, Galaxy M30 আর Galaxy M40। Amazon.in আর Samsung.com থেকে এই স্মার্টফোনগুলি কেনা যায়। সেপ্টেম্বরে লঞ্চের পরে Galaxy M30s এই সিরিজের পঞ্চম স্মার্টফোন হতে চলেছে।

ইতিমধ্যেই Galaxy M সিরিজ লঞ্চ করে ভারতের স্মার্টফোন বাজারে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে Samsung। 2019 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বরে থাকা Xiaomi -র সাথে দুরত্ব অনেকটা কমিয়ে এনেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 2019 সালে Galaxy M সিরিজের সাথেই লঞ্চ হয়েছিল Galaxy A সিরিজ। Samsung -কে ভারতে বিপুল সাফল্য এনে দিয়েছে Galaxy A সিরিজের ফোনগুলিও।

ভারতে 7,000 টাকা থেকে 25,000 টাকা দামের মধ্যের স্মার্টফোনগুলি সবথেকে জনপ্রিয়। এই দামের মধ্যেই Galaxy A আর Galaxy M সিরিজের বিভিন্ন স্মার্টফোন লঞ্চ হয়েছে। Xiaomi আর Realme এর সাথে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে এই স্মার্টফোনগুলি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »