মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M31। লঞ্চের সময় এই ফোনে 6GB RAM ছিল। সম্প্রতি 8GB RAM সহ এই ফোন নিয়ে এসেছে Samsung।
Samsung Galaxy M31
মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M31। লঞ্চের সময় এই ফোনে 6GB RAM ছিল। সম্প্রতি 8GB RAM সহ এই ফোন নিয়ে এসেছে Samsung। এই ফোনের ভিতরে রয়েছে Exynos 9611, 6,000 mAh ব্যাটারি। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI স্কিন চলবে।
8GB RAM + 128GB স্টোরেজে Samsung Galaxy M31-এর দাম 19,999 টাকা। নতুন ভেরিয়েন্টে কবে এই ফোন বিক্রি শুরু হব জানা যায়নি। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Samsung Galaxy M31 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট ও 8GB RAM ও 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy M31 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy M31 -এর ভিতরে রয়েছে একটি 6,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। 8.9 মিমি চওড়া এই ফোনের ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Hideo Kojima's Espionage Game Physint Changes Hands From PlayStation to Xbox After Sony Backs Out of Project