ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, যখন খুশি কেনা যাবে Samsung Galaxy M40

6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy M40 কিনতে খরচ হবে 19,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে কেনা যাবে Galaxy M40।

ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, যখন খুশি কেনা যাবে Samsung Galaxy M40

Samsung Galaxy M40 এর দাম 19,990 টাকা

হাইলাইট
  • শুধুমাত্র Amazon.in থেকে কেনা যাবে Galaxy M40
  • Samsung Galaxy M40 কিনতে খরচ হবে 19,990 টাকা
  • যখন খুশি কেনা যাবে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

সম্প্রতি ভারতে বিক্রি শুরু হয়েছে Samsung Galaxy M40। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ মুহুর্তে এই ফোনের স্টক শেষ হয়েছে। এবার ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি মিলছে। সোমবার থেকে ওপেন সেলে বিক্রি শুরু হল  Galaxy M40। অর্থাৎ যখন খুশি কেনা যাবে এই স্মার্টফোন। Galaxy M সিরিজের নতুন এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে থাকছে পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। থাকছে বিশেষ “ক্রিন সাউন্ড প্রযুক্তি”। ডিসপ্লে ভাইব্রেট করে এই ফোনে আওয়াজ হবে।

Samsung Galaxy M40 এর দাম

6GB RAM আর 128GB  স্টোরেজে Samsung Galaxy M40 কিনতে খরচ হবে 19,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে কেনা যাবে Galaxy M40।

Samsung Galaxy M40 স্পেসিফিকেশন

Samsung Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকছে Adreno 612 GPU, 6GB RAM আর 128GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M40 ফোনে থাকছে 4G LTE, Wifi, Bluetooth, GPS আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Modern design
  • Excellent battery life
  • Up-to-date software
  • Good app and gaming performance
  • Bad
  • Runs hot when gaming
  • Strictly average camera quality
  • Hybrid dual-SIM tray
  • No headphone socket
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 32-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »