সম্প্রতি Samsung Galaxy S10 Lite ফোন লঞ্চ করেছিল Samsung। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট। ফেব্রুয়ারি মাসে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
নতুন বছরের প্রথম সপ্তাহে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 Lite
OnePlus এর সাথে প্রতিযোগিতায় সম্প্রতি Samsung Galaxy S10 Lite ফোন লঞ্চ করেছিল Samsung। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট। ফেব্রুয়ারি মাসে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি INAS জানিয়েছে 40,000 টাকা থেকে 45,000 টাকা দামে ভারতে লঞ্চ হবে নতুন Galaxy S10 Lite। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হবে।
ভারতে অনলাইনে Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। বুধবার INAS রিপোর্টে জানানো হয়েছে 40,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
নতুন বছরের প্রথম সপ্তাহে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 Lite। লঞ্চের সময় এই ফোনের দাম প্রকাশ করেনি কোম্পানি। 6GB RAM + 12GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে Galaxy S10 Lite।
Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। সামনে থেকে এই ফোন দেখতে অনেকটা Galaxy Note 10 Lite এর মতো। ফোনের ভিতরে থাকছে 7nm Exynos অথবা Snapdragon চিপসেট। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।
Galaxy S10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছ 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed