নভেম্বরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন Samsung W20

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 নভেম্বর 2019 14:14 IST
হাইলাইট
  • The Samsung W20 ফোনে 5G কানেক্টিভিটি থাকবে
  • এটা কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন
  • নভেম্বর মাসে চিনে এই ফোন লঞ্চ হবে

Samsung W20 ফোনে থাকছে 5G কানেক্টিভিটি

সম্প্রতি বিক্রি শুরু হয়েছে Samsung এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Fold। এবার তুলনামূলক কম দামে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung। W সিরিজে লঞ্চ হবে নতুন স্মার্টফোন। চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে শুক্রবার নতুন Samsung W20 লঞ্চের টিজার প্রকাশিত হয়েছে।

Galaxy Fold ফোনের পাশাপাশি ভাঁজ হলেও W20 ফোনের ডিসপ্লে উপর-নীচে ভাঁজ হবে। নভেম্বর মাসেই লঞ্চ হবে নতুন Samsung W20। নতুন এই ফোনে থাকছে 5G সাপোর্ট। টিজারে এই ফোনের একটি ছবি প্রকাশ করা হয়েছে। নভেম্বর মাসেই লঞ্চ হবে Motorola -র ফোল্ডেবল ফোন Motorola Razr। সেই ফোনেও একই ধরনের ডিজাইন দেখা যাবে।

সম্প্রতি ডেভেলপার সম্মেলনে নতুন ধরনের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছিল। সেখানে এক ভিডিওতে কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লে উপর-নীচে ভাঁজ হতে দেখা গিয়েছে। ভাঁজ করলে ছোট্ট এই ফোন সহজেই পকেটে ঢুকে যাবে।

13 নভেম্বর লঞ্চ হতে পারে Motorola Razr। ঐ দিন লস অ্যাঞ্জেলসে এক ইভেন্টে নতুন ফোন লঞ্চ করবে Motorola। সেই সময়েই একই ডিজাইনের Samsung W20 ফোনের টিজার সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। নভেম্বর মাসে Galaxy Fold এর থেকে অনেকটা কম দামে চিনে লঞ্চ হবে নতুন Samsung W20।

আরও পড়ুন:

কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung

স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr

32MP সেলফি ক্যামেরা নিয়ে আসছে Mi CC9 Pro, রিয়ার ক্যামেরায় থাকছে 50x জুম

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung W20 5G, foldable phone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.