ব্যাটারি 0-100 পার্সেন্ট চার্জ হলে একটি সাইকেল ধরা হয়, যা সময়ের সাথে সাথে বাড়লে ব্যাটারির ক্ষমতা কমতে শুরু করে।
Keep your battery charge between 80-90% for long-lasting performance
স্মার্টফোনের ব্যাটারি 100 শতাংশ চার্জ করার বদলে 80 শতাংশ হয়ে গেলেই চার্জার খুলে রাখা উচিত। অনেকেই বিষয়টি শুনেছেন। কিন্তু এই ধারণা কি পুরোপুরি মিথ নাকি সত্য? বর্তমানে দেশে বিক্রিত বেশিরভাগ মোবাইল ফোনে লিথিয়ান আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ধরনের ব্যাটারির আয়ু চার্জিং সাইকেলের উপর নির্ভর করে। ব্যাটারি 0 থেকে 100 শতাংশ চার্জ হলে তা একটি সাইকেল হিসেবে গণ্য করা হয়। সময়ের সাথে সাথে এই সাইকেল বাড়লে ব্যাটারির ক্ষমতা ক্ষয়ে যেতে শুরু করে। ঠিক এখান থেকেই 80 পার্সেন্ট থিওরির উৎপত্তি।
পুরো 100 শতাংশ পর্যন্ত চার্জ করলে বা দীর্ঘ সময় ফুল চার্জ অবস্থায় থাকলে ব্যাটারির উপর স্ট্রেস বৃদ্ধি পায়। তাই ব্যাটারির চার্জ 80 শতাংশের কাছাকাছি রাখলে চাপ কমে যায়। বিশেষজ্ঞরা এই কারণে লিথিয়াম ব্যাটারিকে 20 থেকে 80 শতাংশ রেঞ্জের মধ্যে রাখতে বলেন। এতে ব্যাটারির উপর থেকে প্রেশার কমে ও আয়ু কিছুটা বৃদ্ধি পায়। সংক্ষেপে বললে, 80 পার্সেন্ট নিয়ম বাধ্যতামূলক নয়, কিন্তু অভ্যাস মানলে দীর্ঘমেয়াদি পারফরম্যান্স পাওয়া যাবে।
কিন্তু এখন প্রশ্ন হল 80 শতাংশের বেশি চার্জ করা কি ভুল? যাদের কর্মসূত্রে সারাদিন বাড়ির বাইরে থাকতে হয় বা বেশি ভ্রমণ করেন এমন ব্যক্তিদের জন্য ফোনে 100 শতাংশ চার্জ থাকা অনেক বেশি বাস্তবসম্মত। বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমে এবং পুরো দিনের জন্য ব্যাকআপ পাওয়া যায়। চাইলে মাঝে মাঝে ফুল চার্জ করতে পারেন৷ এতে বড় কোনও সমস্যা হয় না।
আধুনিক স্মার্টফোনের স্মার্ট চার্জিং টেকনোলজি ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অতিরিক্ত চার্জ নেওয়া বন্ধ করে দেয়। ফলে দুশ্চিন্তা কমে যায়। কিন্তু সমস্যা হল আরেক জায়গায়। আমরা অনেকেই দীর্ঘ সময় ফোনকে 100 শতাংশ বা 10-20 চার্জ থাকা অবস্থায় ফেলে রাখি। এতে ব্যাটারির উপর বেশি চাপ পড়ে এবং লাগাতার এমন অভ্যাসে ক্ষতি হতে পারে। প্রয়োজনে 100 শতাংশ চার্জ করুন। তবে দীর্ঘ সময় ফুল চার্জ বা পুরো খালি অবস্থায় রাখবেন না।
এছাড়াও, ব্যাটারির স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকারক বিষয়গুলির মধ্যে অন্যতম হল অতিরিক্ত তাপ বা ওভারহিটিং। চার্জ দেওয়ার সময় ব্যাটারি বেশি গরম হয়ে গেলে আয়ু কমে যায়। তাই চার্জ দেওয়ার সময় ফোনকে ঠান্ডা ও বায়ুচলাচলযুক্ত স্থানে রাখা উচিত। ব্যাটারির আয়ু বাড়াতে চাইলে চার্জ 80-90 শতাংশের মধ্যে রাখা উচিত। চার্জ যেন 20 শতাংশের নিচে না নামে। এই ব্যালেন্সটাই ব্যাটারির স্বাস্থ্য ধরে রাখার মূল চাবিকাঠি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications