Zeiss-ব্র্যান্ডের ক্যামেরা সেটআপ সহ আসতে চলেছে Vivo X200 Ultra
Photo Credit: Vivo
Vivo X200 Ultra তে থাকবে 6,000mAh ব্যাটারি
চীনে আগামী 21-এপ্রিল একসাথে উন্মোচিত হবে Vivo X200 Ultra ও Vivo X200s। এই আনুষ্ঠানিক উন্মোচনের দিন কয়েক আগেই Vivo Weibo-তে একাধিক টিজার প্রকাশ করেছে ও ফোনটির ক্যামেরার বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছে। Vivo X200 Ultra স্মার্টফোনটি প্রধান এবং আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য Sony-এর LYT-818 সেন্সর ব্যবহার করবে। এটি একটি Photography Kit অ্যাকসেসরি ও সাপোর্টও করবে। Vivo X200 Ultra-স্মার্টফোনটিতে নিশ্চিতভাবে একটি 2K OLED ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারি থাকছে। এটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চলবে।এই চীনের স্মার্টফোন ব্র্যান্ডটি Weibo-তে নতুন টিজার প্রকাশ করেছে, যেখানে Vivo X200 Ultra-এর ক্যামেরা ইউনিটের বিস্তারিত তথ্য দেখানো হয়েছে। আসন্ন এই হ্যান্ডসেটে একটি 14মিমি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 35মিমির প্রধান ক্যামেরা এবং একটি 85mm Zeiss APO লেন্স সহ Zeiss ব্র্যান্ডের ক্যামেরা সেটআপ থাকছে। এই 14mm আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 35mm প্রধান ক্যামেরাটি একই 1/1.28-ইঞ্চির Sony LYT-818 সেন্সর ব্যবহার করবে। ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের (OIS) সাপোর্ট থাকবে।
Vivo X200 Ultra-এর 85mm টেলিফটো সেন্সরটি Vivo X100 Ultra-এ থাকা সেন্সরের তুলনায় 38% বেশি আলো সেনসিটিভ বলে জানানো হয়েছে। এই স্মার্টফোনের ক্যামেরা ইউনিটটি Vivo V3+ এবং VS1 ইমেজিং চিপসহ দুর্দান্ত পারফরম্যান্স দেবে মনে করা হচ্ছে। এই ডেডিকেটেড VS1 AI ইমেজ সিগন্যাল প্রসেসরে (ISP) প্রতি সেকেন্ডে 80 ট্রিলিয়ন অপারেশন (TOPS) কম্পিউটিং ক্ষমতা আছে বলে দাবি করা হয়েছে।
Vivo এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একাধিক ক্যামেরা স্যাম্পল প্রকাশ করেছে, যেখানে প্রতিটি সেন্সরের বৈশিষ্ট্য গুলি তুলে ধরা হয়েছে। ফোনটি 4K ভিডিও 120fps-এ এবং 4K 60fps-এ 10-bit log সহ রেকর্ড করতে সক্ষম। এতে DCG HDR-এর সুবিধা আছে এবং ক্যামেরা ইউনিটে একাধিক AI-ভিত্তিক ফিচারও দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটটি একটি ঐচ্ছিক Photography Kit সহ বাজারে আসবে।
Vivo X200 Ultra-স্মার্টফোনটিতে Armour glass সুরক্ষা সহ একটি 2K OLED Zeiss ব্র্যান্ডের ডিসপ্লে থাকবে। এটিতে 6,000mAh ব্যাটারি থাকবে যা 40W তারবিহীন এবং 90W তারযুক্ত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে। ফোনটি 8.69mm পাতলা এবং বায়োমেট্রিকসের জন্য এতে একটি আল্ট্রাসোনিক 3D ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি Snapdragon 8 Elite প্রসেসরে চলবে বলে জানানো হয়েছে।
Vivo X200 Ultra-স্মার্টফোনটি চীনে 21-এপ্রিল সন্ধ্যা 7টায় (ভারতীয় সময় অনুযায়ী 4:30pm) উম্মোচিত হবে। এটি Vivo X200s, Vivo Pad 5 Pro, Vivo Pad SE এবং Vivo Watch 5-এর সঙ্গে একসাথেই উন্মোচিত হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android