Sony Xperia 1 VIII ক্যামেরায় বাজি রেখে জুনে লঞ্চ হবে, দাম ও স্পেসিফিকেশন ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 মে 2026 16:19 IST
হাইলাইট
  • Sony Xperia 1 VIII ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসছে
  • ফোনের সামনে 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে
  • Sony এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি

 Sony Xperia 1 VIII is expected to include a triple rear camera setup

Photo Credit: Sony

Sony Xperia 1 VIII জুনে লঞ্চ হতে পারে। জাপানি সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, সেলের তারিখ ফাঁস হয়েছে। ক্যামেরার উপর বাজি ধরে Xperia সিরিজের নতুন ফোনটি বাজারে আনছে তারা। Sony Xperia 1 VIII মডেলের CAD রেন্ডার গত মাসে প্রকাশ্যে এসে ডিজাইনের ধারণা দিয়েছিল। আবার সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশের দিকে ইঙ্গিত করেছিল। এখন Amazon থেকে সনির আপকামিং স্মার্টফোনের দাম, কালার অপশন, বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার ফাঁস হয়েছে। ফোনের পিছনে চৌকো ক্যামেরা মডিউলের ভিতরে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে চলেছে।

Sony Xperia 1 VIII দাম ও স্পেসিফিকেশন (রিপোর্ট)

জিএসএমএরিনার রিপোর্ট অনুসারে, যুক্তরাজ্য এবং জার্মানিতে Amazon-এর ওয়েবসাইটে কিছুক্ষণের জন্য Sony Xperia 1 VIII-এর লিস্টিং দেখা গিয়েছিল, যা প্রকাশ্যে আসার পর সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু তার আগেই বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে দাম, সেল শুরু হওয়ার তারিখ, ও স্পেসিফিকেশন অর্ন্তভুক্ত।

রিপোর্ট বলছে, Sony Xperia 1 VIII-এর-এর সেল ইউরোপে জুন 26 থেকে শুরু হবে। এটি জার্মানি এবং যুক্তরাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্মে যথাক্রমে 1,868.99 ইউরো (প্রায় 2,08,000 টাকা) ও 1,728 ব্রিটিশ পাউন্ড (প্রায় 2,22,000) প্রাইস ট্যাগের সাথে লিস্টেড ছিল। তবে এই দামের মধ্যে কোম্পানির ফ্ল্যাগশিপ WH-1000XM6 ওয়্যারলেস হেডফোনের মূল্য অর্ন্তভুক্ত থাকার কথাও শোনা যাচ্ছে।

যেহেতু সেটি প্রাথমিক লিস্টিং ছিল, তাই সেখানে থাকা দামকে আপাতত ইঙ্গিতমূলক বলেই ধরা হচ্ছে। Sony এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ফোনটি গার্নেট রেড, গ্রাফাইট ব্ল্যাক, ও ললিট সিলভার কালার অপশনে উপলব্ধ হবে। স্পেসিফিকেশনের কথা বললে, এতে 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেল থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD রেজোলিউশন অফার করবে।

Sony Xperia 1 VIII তিনটি রিয়ার ক্যামেরা অফার করবে। প্রাইমারি ক্যামেরায় 24 মিমি ফোকাল লেংথ থাকবে। আল্ট্রাওয়াইড এবং টেলিফটো ক্যামেরায় যথাক্রমে 16 মিমি ও 70 মিমি ফোকাল লেংথ থাকতে পারে। এটি ফ্ল্যাগশিপ ফোন হলেও 3.5 মিমি পোর্ট ধরে রাখবে।

Advertisement

প্রসঙ্গত, পূর্বসূরি Sony Xperia 1 VI গত বছর মে মাসে লঞ্চ হয়েছিল। ফোনটিতে 6.5 ইঞ্চি LTPO OLED স্ক্রিন, Snapdragon 8 Elite প্রসেসর, Adreno 830 জিপিইউ, Zeiss অপটিক্স, কালার স্পেকট্রাম সেন্সর, 48 + 12 + 48 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, IP68 রেটিং, ডায়নামিক ভাইব্রেশন সিস্টেম, এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.