ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Sony Xperia L4

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 ফেব্রুয়ারি 2020 17:43 IST
হাইলাইট
  • Sony Xperia L4 -এ 3GB RAM ও 64GB স্টোরেজ থাকছে
  • Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে
  • নির্বাচিত দেশে এই ফোন বিক্রি শুরু করবে জাপানের কোম্পানিটি

Sony Xperia L4 -এর ভিতরে রয়েছে MediaTek MT6762 প্রসেসর, 3GB RAM ও 64GB স্টোরেজ

অবশেষে লঞ্চ হল Sony Xperia L4। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস মঞ্চ থেকে এই ফোন লঞ্চ হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে বছরের বৃহত্তম মোবাইল ইভেন্ট বাতিল হওয়ার পর বৃহস্পতিবার গোটা দুনিয়ার সামনে এল Sony Xperia L4। আপাতত নির্বাচিত দেশে এই ফোন বিক্রি শুরু করবে জাপানের কোম্পানিটি।

Sony Xperia L4 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Sony Xperia L4 -এ Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6762 প্রসেসর, 3GB RAM ও 64GB স্টোরেজ।

Sony Xperia L4 -এর পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য Sony Xperia L4 -এ রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনে রয়েছে 3,580mAh ব্যাটারি। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ওজন 178 গ্রাম।

 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 3580mAh
OS Android Pie
Resolution 720x1680 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  2. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  3. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
  4. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  5. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  6. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
  7. Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে
  9. Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
  10. Googlebook: ল্যাপটপের দুনিয়ায় বিপ্লব, Google আনল AI চালিত গুগলবুক, চাপে উইন্ডোজ ও ম্যাকবুক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.