সুপার স্লো মোশান ক্যামেরা, Snapdragon 845 চিপসেট সহ ভারতে লঞ্চ হল Sony Xperia XZ2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুলাই 2018 18:14 IST
হাইলাইট
  • 2018 মোবাইল কংগ্রেসে Xperia XZ2 বিশ্বের সামনে নিয়ে এসেছিল Sony
  • ভারতে Sony Xperia XZ2এর দাম 72,990 টাকা
  • Snapdragon 845 চিপসেট, ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার সহ এই ফোন লঞ্চ হয়েছে

 

2018 মোবাইল কংগ্রেসে Xperia XZ2 বিশ্বের সামনে নিয়ে এসেছিল Sony। এবার ভারতে এই ফোন লঞ্চের সিদ্ধান্ত নিল জাপানের কোম্পানিটি। লেটেস্ট Snapdragon 845 চিপসেট, ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার সহ ভারতে এই ফোন লঞ্চ হয়েছে। Xperia XZ2 এর ভিতরে Google Lens ফিচার থাকবে। কালো রঙে ভারতে Xperia XZ2 লঞ্চ করেছে Sony।

Sony Xperia XZ2 এর দাম

ভারতে Sony Xperia XZ2এর দাম 72,990 টাকা। ভারতে নির্বাচিত কিছু মোবাইল স্টোর আর Sony Store থেকে এইফোন কেনা যাবে। আগামী 1 আগস্ট থেকে ভারতে Sony Xperia XZ2 বিক্রি শুরু হবে।

Sony Xperia XZ2 স্পেসিফিকেশান

Sony Xperia XZ2 তে একটি 5.7ইঞ্চি FHD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Sony Xperia XZ2 ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম প্রিলোডেড থাকবে। Sony Xperia XZ2 এর ভিতরে থাকবে লেটেস্ট Snapdragon 845 চিপসেট আর 6GB RAM।

ছবি তোলার জন্য Sony Xperia XZ2 তে মোশান আই  সহ একটি 19MP ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং এর সাথেই 960 fps এ স্লো মোশান ভিডিও তোলা যাবে। Sony Xperia XZ2 তে একটি 64GB UFS ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই ফোনের ভিতরে একটি 3180 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Quick Charge 3.0 এর মাধ্যমে খুব সহজেই এই ফোনের ব্যাটারি চার্জ করা যাবে।

কানেক্টিভিটির জন্য Sony Xperia XZ2 তে থাকবে USB Type-C (3.1), Bluetooth 5.0, NFC, Miracast, Screen Mirroring, VoLTE, Wi-Fi, GPS, GLONASS আর Google Cast। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে। Sony Xperia XZ2 এর ওজন 198 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  2. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  3. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  4. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
  5. Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
  6. OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
  7. WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
  8. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  9. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  10. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.