ট্রিপল রিয়ার ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ হল Tecno Phantom 9

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুলাই 2019 12:12 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Tecno Phantom 9
  • ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P35 চিপসেট
  • Tecno Phantom 9 এর দাম 14,999 টাকা

Tecno Phantom 9 ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে

ভারতে লঞ্চ হল Tecno Phantom 9। এই ফোনের প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরা ছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। সাথে থাকছে সেলফি সেলফি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Flipkart এর সাথে হাত মিলিয়ে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করেছে Tecno।

Tecno Phantom 9 এর দাম

6GB RAM আর 128GB স্টোরেজে Tecno Phantom 9 এর দাম 14,999 টাকা। 17 জুলাই ভারতে বিক্রি হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে।

Tecno Phantom 9 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Tecno Phantom 9 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ‘ডট নচ'। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P35 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Tecno Phantom 9 ফোনের পিছনে থাকছে 16MP + 8MP + 2MP ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে 32MP প্রাইমারি সেন্সর।

কানেক্টিভিটির জন্য Tecno Phantom 9 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি। Tecno Phantom 9 এর ওজন 164 গ্রাম।

 
KEY SPECS
Display 6.40-inch
Processor MediaTek Helio P35
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  2. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  3. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  4. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
  5. 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  6. YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
  7. 100x জুম ক্যামেরা এবং 12 জিবি র‍্যামের দুর্দান্ত Vivo স্মার্টফোন 5,000 টাকা সস্তায় মিলছে, কোথায় পাবেন দেখুন
  8. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  9. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  10. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.