আবার আসতে পারে একটি নতুন ফ্লিপ সমৃদ্ধ ফোন -Tecno Phantom V flip 2

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 2 সেপ্টেম্বর 2024 13:53 IST
হাইলাইট
  • Tecno Phantom V Flip 2 ফোনটি একটি 6.9-ইঞ্চি প্রধান ডিসপ্লে দ্বারা সজ্জি
  • এটি অ্যান্ড্রয়েড 14 দ্বারা চালিত হতে পারে।
  • Tecno Phantom V flip 2 হ্যান্ডসেটটিতে Tecno Phantom V flip ফোনটির মতো এ

টেকনো কোম্পানী খুব শীঘ্রই লঞ্চ করতে পারে তাদের একটু নতুন ওল্টানো (flip) বৈশিষট্য সম্পন্ন 5g সমৃদ্ধ স্মার্টফোন- Tecno Phantom V flip 2 5g। ট্রান্সশন হোল্ডিংসের অন্তর্গত এই কোম্পানিটি এখনো পর্যন্ত তাদের নতুন ফোনটির সম্বন্ধিত কোনো তথ্য বা লঞ্চের তারিখ প্রকাশ করেননি। 

কিন্তু একজন টিপস্টার এই ফোনটির কিছু বৈশিষ্ট্য এবং দাম প্রকাশ করেছে। বিগত বছরের বাজারে টেকনো কোম্পানীর এক অন্যতম সাশ্রয়ী ফোন ছিল Techno V flip, সেই ফোনের সুখ্যাতির পর,তার উত্তরসূরি হিসেবে আসতে চলেছে Tecno Phantom V flip 2 হ্যান্ডসেটটি । ফোনটি MediaTek ডাইমেনসিটি চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটিতে 64 মেগাপিক্সেলের দ্বিমাত্রিক ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।

Advertisement

ভারতে Tecno Phantom V flip 2 এর মূল্য (ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে):

টিপস্টার পারস গুগলানি (@passionategeekz) X এর মাধ্যমে Tecno Phantom V flip 2 -5g ফোনটির কিছু বৈশিষ্ট্য এবং দাম সর্ম্পকে বিশেষ পরামর্শ দিয়েছেন।
তার মতে ভারতে ফোনটি 55,000 টাকা থেকে 60,000 টাকার এর মধ্যে উপলব্ধ হতে পারে। গ্রাহকরা এটি ধূসর এবং সবুজ রঙের বিকল্পে পাবেন।

অন্যদিকে তুলনা করার জন্য বলা যেতেই পারে যে, Techno কোম্পানীর 5g সমৃদ্ধ ফোনটি 8জিবি RAM+256জিবি স্টোরেজের বিকল্পে 54,999 টাকায় উপলব্ধ করা হতে পারে। গ্রাহকরা
এটি কালো এবং মিস্টিক ডোয়ান রঙের বিকল্পে পাবেন।

Techo Phantom V flip 2 5g ফোনটির বৈশিষ্ট্য   স্পেসিফিকেশন:

অনুমান করা যাচ্ছে যে,Tecno Phantom V Flip 2 হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 দ্বারা চালিত হতে পারে। এটি Tecno Phantom V flip ফোনটির মিডিয়াটেক 8050 SoC এর উন্নতমানের সংস্করণ অক্টাকোর মিডিয়াটেক 8020 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

Advertisement

স্মার্টফোনটিতে 1080×2,640 পিক্সেল সহ একটু 6.9-ইঞ্চি ফুল-এইচডি+  প্রধান AMOLED ডিসপ্লে থাকার কথা বলা হয়েছে এবং এটি 1.32-ইঞ্চি কভার ডিসপ্লে সমৃদ্ধ হতে পারে। যেটির রেজোলিউশন 466x466 পিক্সেল।

অনুমান করা হচ্ছে যে,এটি Tecno Phantom V flip ফোনটির মতো এটিও একই ক্যামেরার বিন্যাসে সজ্জিত হবে।যেমন ফোনটির বাইরের অংশটি 64 মেগাপিক্সেলের সমন্বয়ে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা সজ্জিত হতে পারে।এবং সেলফির জন্য 32 মেগাপিক্সেল সমৃদ্ধ ক্যামেরা বহন করতে পারে।

বিগত বছরের ফোনটির মতো এই হ্যান্ডসেটটিও 4000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হতে পারে। ফোনটি মুখমণ্ডলের ছবি এবং আঙুলের সাহায্য ব্যাবহার করে খোলার (আনলক) করার সুবিধা পাওয়া যাবে।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.