এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 নভেম্বর 2019 14:19 IST
হাইলাইট
  • তিনটি রঙে চিনে লঞ্চ হয়েছে Smartisan Jianguo Pro 3
  • এই ফোন লঞ্চ করেছে TikTok এর প্রধান কোম্পানি ByteDance
  • ফোনের ভিতরে Snapdragon 855+ চিপসেট থাকবে

Smartisan Jianguo Pro 3 ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট

এবার নতুন স্মার্টফোন লঞ্চ করল TikTok এর প্রধান কোম্পানি ByteDance। নতুন এই স্মার্টফোনের নাম Smartisan Jianguo Pro 3। নতুন এই স্মার্টফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সফটওয়্যারে বিশেষ ফিচার যোগ করেছে ByteDance।

Smartisan Jianguo Pro 3 এর দাম

তিনটি রঙে চিনে লঞ্চ হয়েছে Smartisan Jianguo Pro 3। 8GB RAM + 128GB স্টোরেজে Smartisan Jianguo Pro 3 এর দাম 2,899 ইউয়ান (প্রায় 29,000 টাকা)। 8GB RAM + 256GB স্টোরেজে Smartisan Jianguo Pro 3 কিনতে 3,199 ইউয়ান (প্রায় 32,000 টাকা) খরচ হবে। এছাড়াও 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে Smartisan Jianguo Pro 3 কিনতে 3,599 ইউয়ান (প্রায় 36,000 টাকা) খরচ হবে।

Advertisement

আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে নতুন Smartisan Jianguo Pro 3। চিনের বাইরে এই ফোন কবে লঞ্চ হবে জানা যায়নি।

Smartisan Jianguo Pro 3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Smartisan Jianguo Pro 3 ফোনে রয়েছে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

ছবি তোলার জন্য Smartisan Jianguo Pro 3 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য Smartisan Jianguo Pro 3 ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Smartisan Jianguo Pro 3 ফোনে রয়েছে G LTE, Bluetooth v5.0, Wi-Fi a/b/g/n/ac, GPS, GLONASS, Galileo আর Wi-Fi Direct। ফোনের ভিতরে থাকছে 4,000mAh। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ। Smartisan Jianguo Pro 3 এর ওজন 185 গ্রাম।

আরও পড়ুন:

চলতি সপ্তাহে আসছে Mi Note 10, লঞ্চের আগেই দেখে নিন ক্যামেরার খুঁটিনাটি

Advertisement

লঞ্চের আগে ফাঁস হল Mi CC9 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr

 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.