গেমারদের জন্য নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 জুলাই 2019 17:51 IST
হাইলাইট
  • Vivo iQoo Neo তে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে
  • এই ফোনে থাকছে Snapdragon 845 চিপসেট
  • রয়েছে একটি 4,500 mAh ব্যাটারি

8 জুলাই বিক্রি শুরু হবে Vivo iQoo Neo

নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করল Vivo। নতুন এই গেমিং স্মার্টফোনের নাম Vivo iQoo Neo। বুধবার চিনে এই গেমিং স্মার্টফোন লঞ্চ হয়েছে। Vivo iQoo Neo তে রয়েছে 2018 সালের ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 845। সাথে থাকছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ফেব্রুয়ারি মাসে iQoo সিরিজ লঞ্চ করেছিল  Vivo। ইতিমধ্যেই iQoo সিরিজে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। Vivo iQoo Neo ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। এর সাথেই গেম খেলার জন্য এই ফোনে একগুচ্ছ ফিচার থাকছে।

Vivo iQoo Neo এর দাম

Vivo iQoo Neo এর দাম শুরু হচ্ছে 1,798 ইউয়ান (প্রায় 18,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 8 জুলাই চিনে বিক্রি শুরু হবে Vivo iQoo Neo।

Vivo iQoo Neo স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo iQoo Neo ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির  Funtouch OS 9 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Vivo iQoo Neo ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Vivo iQoo Neo ফোনে রয়েছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে রয়েছে 22.5W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Vivo iQoo Neo তে রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth, GPS, 4G VoLTE, USB Type-C আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.