স্মার্টফোন ক্যামেরায় বিপ্লব আনবে Vivo V17 Pro, ফিচারগুলি দেখে নিন

Vivo V17 Pro ফোনে থাকছে ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল প্রইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

স্মার্টফোন ক্যামেরায় বিপ্লব আনবে Vivo V17 Pro, ফিচারগুলি দেখে নিন

Photo Credit: Twitter/ Vivo India

20 সেপ্টেম্বর লঞ্চ হবে Vivo V17 Pro

হাইলাইট
  • Vivo V17 Pro ফোনে ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে
  • ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে
  • 20 সেপ্টেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে Vivo V17 Pro। 20 সেপ্টেম্বর ডুয়াল সেলফি ক্যামেরার এই ফোন নিয়ে আসছে Vivo। এই প্রথম ভারতে কোন স্মার্টফোনে পপ-আপ ক্যামেরায় ডুয়াল ক্যামেরা থাকছে। সম্প্রতি এই ফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে Vivo। ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা ছাড়াও Vivo V17 Pro ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

শনিবার ট্যুইটারে প্রকাশিত টিজার ভিডিওতে Vivo জানিয়েছে 20 সেপ্টেম্বর লঞ্চ হবে Vivo V17 Pro। এই ফোনে ‘ম্যাজিকাল' অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি। ভিডিওতে ভারতে Vivo -র ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলিউড সুপারস্টার আমির খানকে দেখা গিয়েছে।

ইতিমধ্যেই ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্টে এই ফোনের একাধিক ফিচার সামনে এসেছে। Vivo V17 Pro ফোনে থাকছে ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল প্রইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর।

Vivo V17 Pro ফোনের ভিতরে একটি Snapdragon 675 চিপসেট থাকছে। সাথে থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo V17 Pro এর ভিতরে থাকছে 4,100 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 202 গ্রাম।

এখনও Vivo V17 Pro ফোনের দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। আগামি সপ্তাহে লঞ্চের পর এই ফোনের দাম ও বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারে জানা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »