ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, পপ-আপ সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Vivo NEX

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2018 16:07 IST
হাইলাইট
  • ভারতে Vivo NEX এর দাম 44,990 টাকা
  • শুধুমাত্র Amazon.in থেকে আগামী 21 জুলাই ভারতে Vivo NEX বিক্রি শুরু হবে
  • একাধিক আধুনিক ডিজাইন ও ফিচারের সাথে ভারতে Vivo NEX লঞ্চ হয়েছে

ভারতে Vivo NEX এর দাম 44,990 টাকা।

 

বৃহষ্পতিবার ভারতে লঞ্চ হল Vivo NEX। নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন ভারতে লঞ্চ করেছে Vivo। গত মাসে চিনে Vivo NEX সিরিজের Vivo Nex S আর Vivo Nex A ফোনদুটি লঞ্চ হয়েছিল। এর মধ্যে Vivo Nex S ফোনটিকে ভারতে Vivo NEX নামে লঞ্চ করল Vivo। একাধিক আধুনিক ডিজাইন ও ফিচারের সাথে ভারতে Vivo NEX লঞ্চ হয়েছে। এর মধ্যে অন্যতম Vivo NEX এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পপ আপ সেলফি ক্যামেরা, Snapdragon 845 চিপসেট সহ টপ এন্ড স্পেসিফিকেশান। এর সাথে গেম খেলার সময় স্মার্টফোন ঠান্ডা রাখতে নতুন কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। লঞ্চ ইভেন্তেই ফোনের দাম ও সব লঞ্চ অফার ঘোষনা করেছে Vivo।

Vivo NEX এর দাম ও লঞ্চ অফার

ভারতে Vivo NEX এর দাম 44,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে আগামী 21 জুলাই ভারতে Vivo NEX বিক্রি শুরু হবে। এর সাথেই নির্বাচিত কিছু অফলাইন স্টোর আর ভিভো স্টোর থেকে Vivo NEX কেনা যাবে। শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Vivo NEX লঞ্চ হয়েছে। লঞ্চ অফারে পুরনো ফোন এক্সচেঞ্জে 5,000 টাকা পর্যন্ত ছাড় ও 12 মাস পর্যন্ত নো-কস্ট EMI এর সুবিধা পাওয়া যাবে। এর সাথেই একবার বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন গ্রাহকরা। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ক্যাশব্যাক অফার পাবেন।

 

Vivo Nex S স্পেসিফিকেশান

Vivo Nex S এর ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX S এ রয়েছে 6.59 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.3:9। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.28%। Vivo NEX S এর ভিতরে আছে লেটেস্ট  Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ।

Vivo NEX S এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।

Vivo Nex-এর পিছনে থাকবে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। 

Advertisement

কানেক্টিভিটির জন্য Vivo NEX এ থাকবে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C (OTG) আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo NEX এর ওজন 199 গ্রাম।


Are Vivo Nex and Oppo Find X revolutionary phones or overpriced prototypes? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Competent rear camera
  • Vivid display
  • Gorgeous design
  • Powerful processor
  • Great battery life
  • Bad
  • Problematic fingerprint scanner
  • Average front camera
  • Poor front earpiece
  • Software niggles
 
KEY SPECS
Display 6.59-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2316 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  2. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
  3. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
  4. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  5. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  6. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  7. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
  8. 6,300mAh ব্যাটারির Realme P4 Lite স্মার্টফোনের সেল শুরু, অফারে 7,999 টাকায় কেনার সুযোগ
  9. iQOO 15R: 7,600mAh ব্যাটারির সবচেয়ে পাতলা ফোন ভারতে লঞ্চ হল, 100W ফাস্ট চার্জিং সহ কম দামে অসাধারণ ফিচার্স
  10. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 24,000 টাকা দাম কমল Galaxy S24 FE স্মার্টফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.