Vivo S সিরিজ সাত বছর পর ভারতে ফিরছে।
Photo Credit: Vivo
Vivo S1 Pro was the last S Series model from the company in India
Vivo S সিরিজ সাত বছর পর ভারতে ফিরছে। চাইনিজ সংস্থাটি এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু একটি সূত্র থেকে এই লাইনআপের নতুন মডেলের আগমন সম্পর্কে জানা গিয়েছে। ক্যামেরা ও ডিজাইনকে প্রাধান্য দিয়ে 2019 সালের আগস্ট মাসে Vivo S1 ভারতে লঞ্চ হয়েছিল। Vivo S1 Pro এ দেশে এসেছিল 2020 সালের জানুয়ারির একদম শুরুতে। Pro ভার্সন আরও উন্নত ক্যামেরা এবং নজরকাড়া স্টাইলিং পেয়েছিল। যদিও তার পর Vivo S সিরিজের অধীনে কোনও নতুন মডেল এ দেশে আসেনি। সাত বছর আগের ভিভো ও বর্তমান ভিভোর মধ্যেও ফারাক আকাশ-পাতাল। ফলে খবর প্রকাশ্যে আসতেই ক্রেতাদের মধ্যে উৎসাহ ছড়িয়েছে।
টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে, Vivo S2 লাইনআপ ভারতে শীঘ্রই লঞ্চ হবে। সিরিজটি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে। তবে কেমন ক্যামেরা থাকবে বা কোন চিপসেট ব্যবহার হবে, সেই সম্পর্কিত স্পেসিফিকেশন সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। ভিভো খুব তাড়াতাড়ি লঞ্চ টিজার প্রকাশ করবে বলে আশা করা যায়।
Vivo S1 ভারতে 17,990 টাকা দামে লঞ্চ হয়েছিল। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ রয়েছে। 6 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে 18,990 টাকা ও 19,990 টাকা। এই ফোনের টিজার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক তখন ব্যাপক জনপ্রিয় হয়েছিল। হ্যান্ডসেটের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে, যা দুর্ধর্ষ পোট্রেট ছবি তুলতে সক্ষম।
ভিভো এস1 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি 16 মেগাপিক্সল Sony IMX499 সেন্সর (প্রাইমারি), 8 মেগাপিক্সেল AI সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ও 2 মেগাপিক্সল বোকেহ সেন্সর নিয়ে গঠিত। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ দেয় 4,500mAh ব্যাটারি, যার সাথে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
ভিভোর এই ফোনে 6.38 ইঞ্চি সুপার অ্যামোলেড FHD ডিসপ্লে আছে। এতে MediaTek Helio P65 প্রসেসর বর্তমান। অন্য দিকে, Vivo S1 Pro পরের বছর একদম শুরুতে 19,990 টাকায় ভারতে আসে। এটি 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছিল। ডায়মন্ড আকৃতির ক্যামেরা সেটআপ হ্যান্ডসেটের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল।
Vivo S1 Pro-তে কোয়াড ক্যামেরা ইউনিট আছে — 48 মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ও 2 মেগাপিক্সলের একজোডা বোকেহ এবং ম্যাক্রো লেন্স। এই ফোনের সামনেও একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এছাড়া, ব্যাটারি, ডিসপ্লে, এবং প্রসেসর স্ট্যান্ডার্ড মডেল থেকে নেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale