Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 জুলাই 2025 19:35 IST
হাইলাইট
  • Vivo T4R 5G কোম্পানির প্রথম R ব্র্যান্ডেড স্মার্টফোন হবে
  • বর্তমানে Vivo T4 সিরিজে মোট চারটি মডেল রয়েছে
  • নতুন ফোনটির দাম মধ্যবিত্তের বাজেটেই থাকবে

Vivo T4 Ultra এই সিরিজের সবথেকে প্রিমিয়াম মডেল

Photo Credit: Vivo

Vivo T4 সিরিজে ফের একটি নতুন মডেলের আগমন ঘটছে, যার নাম Vivo T4R 5G। এটি ভারতে চাইনিজ সংস্থাটির প্রথম R ব্র্যান্ডেড স্মার্টফোন হতে চলেছে। বর্তমানে Vivo T4 লাইনআপে ফোনের সংখ্যা চারটি — T4x 5G, T4 5G, T4 Ultra, এবং T4 Lite। এদের মধ্যে শেষের ফোন দু'টি জুনে ভারতে লঞ্চ হয়েছে। সূত্রের দাবি, আপকামিং ফোনটিতে MediaTek Dimensity প্রসেসর থাকবে। এটি বেশি ইনগ্রেস বা IP রেটিং অফার করবে বলে জানা গিয়েছে। এর ফলে বর্ষার জলে ফোন ভিজলেও ক্ষতি হবে না৷ Vivo T4R 5G এর দামের রেঞ্জও প্রকাশ হয়েছে।

ভারতে Vivo T4R 5G কেমন দামে লঞ্চ হবে

91Mobiles হিন্দির প্রতিবেদনে বলা হয়েছে, Vivo T4R 5G মডেলটি সংস্থার পোর্টফোলিওতে Vivo T4x এবং Vivo T4 মডেলের মধ্যে অবস্থান করবে। ভারতে ফোনটির দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি, এখন Vivo T4x এর 6 জিবি র‍্যাম + 128 জিবি ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে শুরু, যেখানে Vivo T4 ফোনটি কিনতে 21,999 টাকা খরচ। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, কোম্পানি খুব শীঘ্রই ভারতে Vivo T4R 5G লঞ্চের ঘোষণা করতে পারে। এটি MediaTek Dimensity 7400 চিপসেটে দ্বারা পরিচালিত হবে বলে জানা গিয়েছে। হ্যান্ডসেটটি জল ও ধুলোর ক্ষুদ্র কণা থেকে রক্ষা করতে IP68 + IP69 রেটিং অফার করবে। উল্লেখ্য, Vivo T4 সিরিজের সবচেয়ে দামি এবং প্রিমিয়াম মডেল হল T4 Ultra। হ্যান্ডসেটটির দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে৷ বেস মডেল 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে।

Vivo T4 Ultra-র হাইলাইট 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেলের Sony পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, MediaTek Dimensity 9300+ প্রসেসর, 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারি, AI নোট অ্যাসিস্ট, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, কল ট্রান্সলেশন, ইত্যাদি। ফোনটির টপ মডেলে 512 জিবি স্টোরেজ পাওয়া যায় ও দাম 41,999 টাকা।

অন্যদিকে, জুনে লঞ্চ হওয়া Vivo T4 Lite একটি প্রকৃত বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন। এটি 10,000 টাকার মধ্যে প্রথম 6,000mAh ব্যাটারির মডেল। এতে 50 মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ, 6 ন্যানোমিটার অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর, IP64 ডাস্ট ও স্প্ল্যাশ-রেজিট্যান্স রেটিং, SGS 5-স্টার অ্যান্টি-ফল প্রোটেকশন, ও MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন রয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and stylish IP65-rated design
  • Bright quad-curved display
  • HDR10 streaming support
  • Good for gaming
  • Good video recording
  • Excellent battery
  • Fast charging
  • Bad
  • Only one rear facing camera
  • Single speaker produces tinny sound
 
KEY SPECS
Display 6.77-inch
Processor Qualcomm Snapdragon 7s Gen 3
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7300mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
  2. Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
  3. নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
  4. Redmi Note 17 সিরিজ লঞ্চ হচ্ছে জুলাই 14, থাকতে পারে 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা
  5. Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  6. Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
  7. 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
  8. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  9. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  10. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.