Vivo T4R 5G এর ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে পারে।
Photo Credit: Vivo
Vivo T4R 5G আর্কটিক হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে উপলব্ধ
Vivo T4R 5G জুলাইয়ের অন্তিম দিনে ভারতে লঞ্চ হল। কোম্পানি দাবি করেছে, এটি ভারতের সবচেয়ে পাতলা (7.39 মিমি) কোয়াড কার্ভড ডিসপ্লের ফোন। এতে তিন বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 32 মেগাপিক্সেলের 4K সেলফি ক্যামেরা হ্যান্ডসেটটির অন্যতম হাইলাইট। Vivo T4R 5G এর অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে HDR10+ ডিসপ্লে, 5,700mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড শক রেজিট্যান্স, লো ব্লু লাইট সার্টিফিকেশন, SGS ফাইভ-স্টার অ্যান্টি ফল প্রোটেকশন, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ডুয়াল স্টিরিও স্পিকার, AI ইরেজ 2.0, এবং AI ফটো এনহ্যান্স।
প্রথমেই ফটোগ্রাফি ডিপার্টমেন্টের প্রসঙ্গে আসি। Vivo T4R 5G এর পিছনের অংশে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল বোকেহ লেন্স নিয়ে গঠিত। আর সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। এতে এআই ইরেজ 2.0 এবং এআই ফটো এনহ্যান্সের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এডিটিং ফিচার আছে।
ভিভো টি4আর 5G এর সামনে 6.77 ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), HDR10+ সাপোর্ট, ও কম নীল আলো নির্গমনের জন্য SGS সার্টিফিকেশনের সঙ্গে এসেছে। ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরে চলে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ।
Vivo T4R 5G অ্যান্ড্রয়েড 15-নির্ভর Funtouch OS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি দু'টি মেজর OS আপগ্রেড দেবে এবং 3 বছরের জন্য সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। ফোনটির 5,700mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সমর্থন করে। সুরক্ষার জন্য, একটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি 7.39 মিমি পুরু এবং ওজন 183.5 গ্রাম।
ভারতে Vivo T4R 5G এর দাম 19,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশন দু'টির দাম যথাক্রমে 21,499 টাকা ও 23,499 টাকা। এটি আর্কটিক হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি আগস্ট 5 থেকে ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, ও অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Apple A20 Pro Announced for iPhone 18 Pro: 2nm Architecture, 32-Core Neural Engine, and More