সেল শুরু, 2,000 টাকা ছাড়ে মিলছে সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড স্মার্টফোন Vivo T4R 5G

Vivo Vivo T4R 5G সেলের প্রথম দিনে 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

সেল শুরু, 2,000 টাকা ছাড়ে মিলছে সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড স্মার্টফোন Vivo T4R 5G

Photo Credit: Vivo

Vivo T4R 5G আর্কটিক হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে উপলব্ধ।

হাইলাইট
  • Vivo T4R 5G এর সেল আজ আগস্ট 5 থেকে শুরু হল
  • নির্বাচিত ডেবিট ও ক্রেডিট কার্ডে 2,000 টাকা ছাড় পাওয়া যেতে পারে
  • Vivo T4R 5G এর সামনে 32 মেগাপিক্সেলের 4K সেলফি ক্যামেরা রয়েছে
বিজ্ঞাপন

Vivo T4R 5G জুলাই 31 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ, আগস্ট 5 থেকে মিড-রেঞ্জ স্মার্টফোনটির বিক্রি শুরু হল৷ ভিভো জানিয়েছে, এটি ভারতের সবচেয়ে স্লিম (7.39 মিমি) কোয়াড কার্ভড ডিসপ্লের ফোন। 4K ভিডিও রেকর্ডিং সহ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটির প্রধান আকর্ষণ। Vivo T4R 5G-তে 5,700mAh ব্যাটারি, মিলিটারি গ্রেড শক রেজিট্যান্স, HDR10+ ডিসপ্লে, লো ব্লু লাইট সার্টিফিকেশন, SGS ফাইভ-স্টার অ্যান্টি ফল প্রোটেকশন, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ডুয়াল স্টিরিও স্পিকার, ও বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স পাওয়া যাবে।

ভারতে Vivo T4R 5G এর দাম ও অফার

ভারতে Vivo T4R 5G এর দাম 19,499 টাকা থেকে শুরু হচ্ছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। এছাড়াও, ফোনটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে এসেছে। দাম যথাক্রমে 21,499 টাকা এবং 23,499 টাকা। হ্যান্ডসেটটি ব্লু ও সিলভার কালারে কেনা যাবে। 

ভিভোর নতুন মোবাইল ফোনটি ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ফ্লিপকার্ট, ও অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে বিক্রি হচ্ছে। আইসিআইসিআই, অ্যাক্সিস, এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। নো কস্ট EMI অপশনও আছে৷ EMI-তেও 2,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। 

Vivo T4R 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo T4R 5G একটি 6.77 ইঞ্চি কোয়াড কার্ভড স্ক্রিনের সঙ্গে এসেছে৷ এতে AMOLED প্যানেল রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক, ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। ফোনটির অভ্যন্তরে Dimensity 7400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

ভিভো টিআর4 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল বোকেহ লেন্স আছে।সামনে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে পারে। ফোনটাতে এআই ইরেজ 2.0 ও এআই ফটো এনহ্যান্সের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এডিটিং ফিচার আছে।

Vivo T4R 5G-তে 5,700mAh ব্যাটারি আছে যা 44W ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর Funtouch OS 15 কাস্টম স্কিনে চলে। কোম্পানি দু'টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড দেওয়ার কথা জানিয়েছে। সঙ্গে তিন বছর সিকিউরিটি আপডেটেরও প্রতিশ্রুতি দিয়েছে ভিভো। সুরক্ষার জন্য, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »